ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের চতুর্থ দিনে খারকিভ এবং রাজধানী কিয়েভে প্রবল প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে রুশ সেনাদের। এই দুই জায়গায় তমুল সংঘর্ষ চলছে দু’পক্ষের সেনার মধ্যে।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, একের পর এক রকেট হামলা চালিয়ে খারকিভে গ্যাস পাইপলাইন উড়িয়ে দিয়েছে রুশ সেনা। অন্যদিকে, কিয়েভে তেল ভান্ডারেও বিস্ফোরণ ঘটানোর খবর পাওয়া গেছে।
পশ্চিমা দেশগুলো বলেছে, আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইফট নেটওয়ার্ক থেকে রাশিয়ান ব্যাংককে সরিয়ে দেবে। এর মাধ্যমে কার্যকরভাবে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে রাশিয়ার সংযোগ বিচ্ছিন্ন করবে।
এছাড়া ধনী রাশিয়ানদের ‘গোল্ডেন পাসপোর্ট’ও সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র, জার্মানি এবং নেদারল্যান্ডস ইউক্রেনকে সামরিক সহায়তায় অংশ হিসেবে জন্য অস্ত্র পাঠাচ্ছে বলে জানায় বিবিসি।







