চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাদ্য ও পানীয় শিল্পে সহায়তা করতে চায় উবার ইটস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ণ ১২, জুলাই ২০১৯
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

এশিয়া মহাদেশের খাদ্য ও পানীয় শিল্পের সুরক্ষিত ভবিষ্যৎ গড়তে সহায়তা করতে চায় উবার ইটস। উবার ইটস জানায়, ডেলিভারির গন্ডি ছাড়িয়ে খাদ্য ও পানীয় শিল্পকে তারা সহায়তা করতে চায়। উবার ইটস তাদের প্রথম ‘ফিউচার অব ফুড’ শীর্ষক সম্মেলনে এ তথ্য জানায়।

বৃহস্পতিবার হংকংয়ে দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্মেলনে উবার ইটস কিছু নতুন ব্যবসায়িক পরিসংখ্যান প্রকাশ করে। এই সম্মেলন উবার প্রতিনিধি এবং খাদ্য ও পানীয় শিল্পের উল্লেখযোগ্য প্রতিষ্ঠান কোকা কোলা, ক্যাফে কফি ডে, বার্গার কিং, বাস্কিন রবিনস, গুজম্যান ওয়াই গোমেজসহ এশিয়া প্যাসিফিকের ৩০০টি শিল্পপ্রতিষ্ঠান ও শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ নিয়ে আয়োজন করা হয়। যেখানে তারা মূল বক্তব্য প্রদান করেন এবং আলোচনায় অংশগ্রহণ করেন।

Banglabid

সামিটের সাথে যুক্ত হয়ে ডেলোয়েট “ভবিষ্যতের খাদ্যাভ্যাস: কীভাবে প্রযুক্তি এবং বৈশ্বিক প্রবণতা খাদ্যশিল্পকে পরিবর্তন করে” তার উপর একটি প্রতিবেদন উপস্থাপন করে। গবেষণায় উল্লেখযোগ্য প্রধান বিষয়গুলোর মধ্যে প্রযুক্তি আরও বৈচিত্র্যপূর্ণ খাদ্যশৃঙ্খল তৈরির মাধ্যমে কীভাবে খাদ্য ও পানীয় শিল্পের ইকোসিস্টেমকে আরও সমন্বিত এবং পারস্পরিক নির্ভরশীল করে তুলছে তার উপর আলোকপাত করা হয়।

উবার ইটস এর এশিয়া প্যাসিফিক রিজিওনাল হেড রাজ বেরি বলেন, বিশ্বের অন্যকোন অঞ্চলের তুলনায় এশিয়া প্যাসিফিকের ভোক্তারা উবার ইটস এর মাধ্যমে বেশি অর্ডার করেন। ২০১৮ সালে আমরা একাই ২৯টি থেকে ৭৫টি শহরে নিজেদের ব্যবসা বিস্তার করেছি এবং আজ আমরা এশিয়া প্যাসিফিকের ৭১ হাজার সক্রিয় রেস্টুরেন্টের সাথে অংশীদারিত্বে আছি।

তিনি বলেন, এই ইকোসিস্টেমে অনন্য অবস্থান তৈরি করার মাধ্যমে আমরা আমাদের সম্প্রদায়ের জন্য আরও নতুন মাত্রা যোগ করার উপায় হিসেবে ‘ফিউচার অব ফুড’ সামিটের মাধ্যমে রেস্টুরেন্ট পার্টনারদের যুক্ত করেছি যাতে করে একটি শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে এই শিল্পের জন্য একটি শক্তিশালী ভবিষ্যত গড়ে তোলা যায়।

Reneta

২০২০ সালে এবং সামনের সময়গুলোতে রেস্টুরেন্ট পার্টনারদের কীভাবে আরও ভালো সেবা দেয়া যায় তার জন্য উবার ইটসও এর প্ল্যাটফর্ম কীভাবে গড়ে তুলবে তাও তুলে ধরে হয় সম্মেলনে।

সম্মেলনের প্রথম দিন শেষে নয়টি বিভাগে প্রথমবারের মতো উবার ইটস এশিয়া প্যাসিফিক রেস্টুরেন্ট পার্টনার পুরস্কার ২০১৯ এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উবার ইটস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হঠাৎ বাড়লো পেঁয়াজের দাম

পরবর্তী

মশা নিধনে ব্যর্থ হলে মেয়রদ্বয়কে পদত্যাগের আল্টিমেটাম

পরবর্তী

মশা নিধনে ব্যর্থ হলে মেয়রদ্বয়কে পদত্যাগের আল্টিমেটাম

সপ্তাহ ঘুরে ফের দেশের প্রেক্ষাগৃহে ভারতীয় ছবি মুক্তি

সর্বশেষ

ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

সবার শক্তি বাংলাদেশ

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT