চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ি অফিসে খাবার পৌঁছে দেবে ‘উবার ইটস্‌’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ণ ১৪, মার্চ ২০১৯
তথ্যপ্রযুক্তি
A A
উবার

অন-ডিম্যান্ড রাইডশেয়ারিং কোম্পানি উবার-এর ফুড ডেলিভারি সার্ভিস উবার ইটস্ আগামী এপ্রিলে প্রথমবারের মতো ঢাকাতে তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে। উবার ইটস্‌ একটি ফুড ডেলিভারি অ্যাপ যা উবার রাইড অ্যাপের মতোই গ্রাহকদের চাহিদা অনুযায়ী তাদের আশেপাশের সব ভালো ও নতুন রেস্টুরেন্ট থেকে মানসম্মত খাবার সহজ ও নির্ভরযোগ্য উপায়ে পৌঁছে দিবে।

বর্তমানে বিশ্বের ৩৫০টিরও বেশি শহরে এবং ৩৬টি দেশে উবার ইটস্‌ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ঢাকার সবচেয়ে বিখ্যাত ও সবার পছন্দের কিছু রেস্টুরেন্ট নিয়ে সার্ভিসটি শুরু করতে যাচ্ছে উবার ইটস্‌। পাশাপাশি এই সার্ভিসে কাজ করার মাধ্যমে ডেলিভারি পার্টনাররাও পাবেন একটি ফ্লেক্সিবল ও নির্ভরযোগ্য উপার্জনের সুযোগ।

উবার ইটস্‌ -এর ভারত ও দক্ষিণ এশিয়ার প্রধান, ভাভিক রাথোর বলেন, ঢাকায় উবার ইটস্‌ -এর সার্ভিস চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। উবার রাইডের ব্যবসায়িক সাফল্যের পর উবার ইটস্‌ এর জন্য রেস্টুরেন্ট মালিক, ডেলিভারি পার্টনার কমিউনিটি ও গ্রাহকদের কাছ থেকে উল্লেখযোগ্য সাড়া পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। এই শহরের খাদ্যাভ্যাসের একটি অন্যতম অংশ হিসেবে নিজেদেরকে স্থাপন করাই আমাদের লক্ষ্য।

বাংলাদেশের যাতায়াত ব্যবস্থায় উবার রাইড অ্যাপটি ২ বছরেরও বেশি সময় ধরে সাশ্রয়ী ও নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে কাজ করে চলেছে। এই ফুড ডেলিভারি অ্যাপটি চালুর মাধ্যমে উবার বাংলাদেশে তার উপস্থিতি আরও জোরদার করবে।

এক নজরে উবার ইটস্‌:
লস এঞ্জেলসের একটি ছোট ডেলিভারি পাইলট হিসেবে ২০১৪ সালে যাত্রা শুরু করে উবার ইটস্‌। পরবর্তীতে, ২০১৫ সালের ডিসেম্বর মাসে টরেন্টোতে একটি স্বতন্ত্র অ্যাপ হিসাবে কার্যক্রম শুরু করে। তারপর থেকে এটি অবিশ্বাস্য দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে বিশ্বব্যাপী ৩৫০টিরও বেশি শহরে এটি সবচেয়ে জনপ্রিয় অ্যাপ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উবারউবার ইটস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT