চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশেও বন্ধ হচ্ছে ‘উবার ইটস’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ১৯, মে ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের খাবার পৌঁছে দেয়ার সেবা ‘উবার ইটস’ বাংলাদেশ থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে।

প্রতিষ্ঠানটি বলছে, সপ্তাহ দুয়েক পরে আগামী ২ জুন থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

গত জানুয়ারিতে পাশ্ববর্তী দেশ ভারতেও উবার ইটস তাদের কার্যক্রম বন্ধ করে দেয়।

মঙ্গলবার এক ব্লগপোস্টে উবার ইটস বাংলাদেশের লিড মিশা আলি  তাদের সেবা বন্ধ হবার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।

ওই ব্লগ পোস্টে আরও জানানো হয়, ‘সহজ ও নির্ভরযোগ্যভাবে খাবার পৌঁছে দেওয়ার সেবা চালুর এক বছর পর প্রতিষ্ঠানটি কঠিন সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২ জুন থেকে বাংলাদেশে উবার ইটসের সেবা বন্ধ হচ্ছে।’

যদিও কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়ে কিছু বলেনি উবার কর্তৃপক্ষ।

Reneta

প্রতিষ্ঠানটি তাদের পার্টনার, ব্যবহারকারী, গ্রাহক এবং বাংলাদেশে উবার ইটস কমিউনিটিকে ধন্যবাদ জানিয়েছে।

এরআগে চলতি বছরের জানুয়ারিতে ভারতেও উবার তাদের খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানটি দেশটির জোমাটোর কাছে বিক্রির মাধ্যমে দেশটিতে কার্যক্রম বন্ধ করে দেয়।

তার চার মাস পর বাংলাদেশেও একই ঘোষণা দিলো উবার। তবে প্রতিষ্ঠানটির রাইড শেয়ারিং সেবা চালু থাকবে বলে জানানো হয়েছে।

গত বছরের ৩০ এপ্রিল দেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছিল উবার ইটস।

সেসময় উবার ইটসের ভারত ও দক্ষিণ এশিয়ার প্রধান ভাবিক রাঠোর জানিয়েছিলেন, বাংলাদেশের প্রতি উবারের প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উবার ইটস বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে। উবার যে প্রযুক্তির জন্য বহুল পরিচিত, তার সঙ্গে আমরা এমন একটি বাজার তৈরির চেষ্টা করছি, যা আমাদের গ্রাহক, রেস্টুরেন্ট ও ডেলিভারি পার্টনারদের কাছে ভিন্ন মাত্রা যোগ করবে।

২০১৪ সালে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে উবার ইটস যাত্রা শুরু করে। পরের বছর কানাডার টরেন্টোতে স্বতন্ত্র অ্যাপ হিসেবে কার্যক্রম শুরু করে।

বর্তমানে পৃথিবীর ৩৫টি দেশের ৩৫০টিরও বেশি শহরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে উবার ইটস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উবারউবার ইটস
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT