চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘খাদ্যে ভেজাল ও নকল ওষুধ প্রস্তুতকারীরা মানুষ হত্যাকারী’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৫ অপরাহ্ণ ০৬, জুলাই ২০১৯
বাংলাদেশ
A A

খাদ্যে ভেজাল ও নকল ওষুধ প্রস্তুতকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেছেন, যারা খাদ্যে বিষ প্রয়োগ করে লাখ লাখ মানুষকে তিলে তিলে মারছে, আবার নকল ওষুধ প্রস্তুত করে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, তারা উভয়ই হত্যাকারী।

শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে চ্যারিটি মানব কল্যাণ সোসাইটি অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘খাদ্যে ভেজাল ও নকল ওষুধ প্রস্তুতকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি’ শীর্ষক ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে আবুল মকসুদ বলেন: আজকে সমাজের খাদ্যে ভেজাল ও নকল  ওষুধ প্রস্তুতকারীর সাথে যারা জড়িত, তারা ফৌজদারি অপরাধে অভিযুক্ত। তাদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ ব্যাপারে কঠোর হতে হবে। অন্যথায় এই ধরনের অপরাধ থেকে জাতির মুক্তি অসম্ভব হয়ে পড়েছে। কারণ খাদ্যে ভেজাল ও নকল ওষুধ প্রস্তুতকারী নিজের ব্যক্তিগত মুনাফা লাভের আশায় আজ পুরো মানবজাতিকে হুমকির মুখে ফেলে দিয়েছে।

মানববন্ধনে প্রধান বক্তা বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ) সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন: খাদ্যে ভেজাল ও নকল ওষুধ প্রস্তুতকারী ব্যক্তি দেশ ও জাতির শত্রু। তারা ব্যক্তিগত মুনাফার লোভে এই দেশের জনসাধারণকে পয়জনিং এর মাধ্যমে ধীরে ধীরে হত্যায় লিপ্ত। সরকারের উচিত হবে, রাষ্ট্রযন্ত্রগুলোর দক্ষতা বাড়ানোর পাশাপাশি এই ধরণের অপরাধের যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য মনিটরিং জোরদার করা এবং বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা গ্রহণ করা।

মানববন্ধন সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলী আকবর ও যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আজাদ।

সংগঠনের সভাপতি এম নূরুদ্দিন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট বখতিয়ার উদ্দিন চৌধুরী, বিশিষ্ট আইনজীবী মাহবুবুর রহমান, বিএফইউজে’র নির্বাহী সদস্য খায়রুজ্জামান কামাল, সিনিয়র সাংবাদিক শরিফুল ইসলাম বিলু, বাকশালের মহাসচিব জহিরুল ইসলাম কাঈয়ূম, আসক ফাউন্ডেশনের পরিচালক শাহবুদ্দিন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আজিজ মোল্লা, সহ-সভাপতি বোরহান উদ্দিন, শফিকুল ইসলাম পিন্টু, মোহাম্মদ ইলিয়াস, জাকির হোসেন, আকাশ খান, রশিদ ফলান প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওষুধভেজাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT