খাগড়াছড়ি

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মহালছড়ির বাসিন্দা ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ছাদিকুল ইসলাম (২২) খুনের প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবীতে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ এই হরতালের ডাক দেয়। হরতালের কারণে খাগড়াছড়িতে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এখনো খোলেনি দোকানপাট। হরতালের সমর্থনে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের নেতাকর্মীদের বিভিন্ন এলাকায় মিছিল ও পিকেটিং করতে দেখা যায়।

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে

গত ১০ এপ্রিল মহালছড়ি থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে যাত্রী নিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ হন ছাদিকুল ইসলাম।

নিখোঁজের তিনদিন পর ১৩ এপ্রিল রাতে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার দূর্গম ঘিলাছড়ি এলাকায় মাটিচাপা দেয়া অবস্থায় ছাদিকুলের গলিত লাশ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ।

বিষয়:খাগড়াছড়ি হত্যা হরতাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…