খাগড়াছড়ি

খাগড়াছড়ি ও রাঙামাটিতে আধাবেলা সড়ক অবরোধ

খাগড়াছড়ি ও রাঙামাটিতে আধাবেলা সড়ক অবরোধের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

খাগড়াছড়ি ও রাঙামাটিতে আধাবেলা সড়ক অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আজহার হীরা: চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন বা ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর ডাকে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ পালন করেছে। বুধবার (১৫ মে) সকাল ৬টা থেকে শুরু হয়ে অবরোধ চলে দুপুর ১২টা পর্যন্ত।

অবরোধে খাগড়াছড়ির সাথে দূরপাল্লার বাস ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে। সকালে খাগড়াছড়ির পানছড়ি, জেলা সদর, দীঘিনালাসহ বিভিন্ন এলাকায় গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে পিকেটাররা।

আদালতের মাধ্যমে চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন ১৯০০ বাতিলসহ রাজা-হেডম্যান-কার্বারি পদবি বিলোপ এবং পাহাড়িদের প্রথাগত অধিকার হরণের ষড়যন্ত্রের অভিযোগে ইউপিডিএফ অবরোধ কর্মসূচি পালন করছে।

গত সোমবার রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচি থেকে অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…