চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষুব্ধ ফিলিপিন্সের জাতিসংঘ ছাড়ার হুমকি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩০ অপরাহ্ণ ২১, আগস্ট ২০১৬
আন্তর্জাতিক
A A

দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সমালোচনা করায় ক্ষোভে জাতিসংঘ ছাড়ার হুমকি দিয়েছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দোতার্তে। চীনকে সাথে নিয়ে নতুন সংগঠন গড়ে তোলার কথাও বলেছেন তিনি।

ফিলিপিন্সে মাদকের বিরোধী যুদ্ধের অংশ হিসেবে চালানো সরকারি অভিযানে অনেক মানুষ নিহত হওয়ার পর তার সমালোচনা করেছিল জাতিসংঘ। বিশ্ব সংস্থার সেই সমালোচনার পাল্টা হিসেবে সংগঠন থেকেই বেরিয়ে যাওয়া হুমকি দিলেন দোতার্তে।

জাতিসংঘ মানবাধিকার সংস্থার দুজন বিশেষজ্ঞ গত সপ্তাহে ফিলিপিন্সে বিচার বর্হিভূত হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানান। দোতার্তে নির্বাচিত হওয়ার পর থেই ওই অভিযান পরিচালিত হয়ে আসছে। প্রায় তিন মাস ধরে চলা অভিযানে এ পর্যন্ত ৯০০’র বেশি মানুষ নিহত হয়েছে।

Banglabid

নিজের শহর দাভোয়াতে এক সংবাদ সম্মেলনে দোতার্তে বলেন, তার সরকার বা পুলিশ কোনো বিচার বর্হিভূত হত্যাকাণ্ডের জন্য দায়ী না। চাইলে জাতিসংঘের বিশেষজ্ঞরা বিষয়টি তদন্ত করে দেখতে পারেন।

অভিযানে নিরাপরাদ কারো জীবন যাচ্ছে না উল্লেখ করে দোতার্তে বলেন, ‘আপনারা যে মূর্খ বিশেষজ্ঞ আমি সেটা প্রমাণ করবো।’

এরপরই জাতিসংঘকে আক্রমণ করেন দোতার্তে। বিশ্বজুড়ে চলা দুর্ভিক্ষ ও সন্ত্রাসবাদ জাতিসংঘ কিছু করছে না বলেও অভিযোগ তার। তিনি বলেন, সিরিয়া, ইরাকসহ আফ্রিকার বিভিন্ন দেশে বোমা আঘাতে নারী ও শিশুদের জীবন যাচ্ছে সেটা নিয়ে তো তারা কিছু করছে না।

Reneta

দোতার্তে বলেন, ‘আপনারা যদি আমাকে খারাপ বলেন, তাহলে এরকম ১০টি খারাপ বিষয় নিয়ে আপনাকে কথা বলতে হবে। সত্যিকারভাবে আপনাদের ভাবমূর্তি ধরে রাখতে হলে এসব (সিরিয়া-ইরাক) যুদ্ধ থামাতে হবে।’

জাতিসংঘকে প্রোটোকল অনুযায়ী কাজ করারও আহ্বান জানান ফিলিপিন্স প্রেসিডেন্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিলিপিন্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দশ বেসরকারি মেডিক্যাল কলেজকে জরিমানা

পরবর্তী

নেতাদের নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন এরশাদ

পরবর্তী

নেতাদের নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন এরশাদ

বৃক্ষবালকের চিকিৎসা করবেন বৃক্ষমানবের চিকিৎসকরাই

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT