চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষতিপূরণ মামলায় ভারতের কাছে হারল পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

দ্বিপাক্ষিক সিরিজ বাতিল হওয়ায় জরিমানা দাবি করে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে আইসিসিতে মামলা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু সেখানেও কপাল পুড়েছে পিসিবির। মামলাটি সরাসরি খারিজ করে দিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটির দ্বন্দ্ব মীমাংসাকারী ডিসপুট প্যানেল।

মঙ্গলবার বিবৃতিতে মামলা খারিজ হওয়ার বিষয়টি নিশ্চিত করে আইসিসি।

২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে পাকিস্তানের সঙ্গে ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল ভারতের। এ পর্যন্ত খেলেনি একটি সিরিজও। তাই চুক্তিভঙ্গের দায়ে ভারতীয় বোর্ডের কাছ থেকে ৭ কোটি ডলার ক্ষতিপূরণ চায় পাকিস্তান বোর্ড।

Banglabid

অন্যদিকে, ভারতের দাবি ছিল কেন্দ্রীয় সরকারের অনুমতি না পেলে কোনোভাবেই এই সিরিজ হওয়া সম্ভব নয়। বোর্ডটির আরও দাবি, ওই চুক্তি মানতেই হবে এটা আইনত কোথাও বলা নেই। ভারতীয় বোর্ডের এক কর্মকর্তা পরিস্কার জানিয়ে দেন, পাকিস্তান বোর্ডকে এক টাকাও ক্ষতিপূরণ দিতে তারা রাজি নন।

গত বছর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের রেজুলেশন কমিটিতে ব্যাপক তর্ক-বিতর্কের পর বিসিসিআইয়ের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করে মামলা করে পিসিবি। এজন্য তারা ১০০ কোটি রুপির একটা ফান্ডও গড়ে তুলেছিল।

চলতি বছরের ১-৩ অক্টোবর পর্যন্ত শুনানি হয় আইসিসিতে। শুনানিতে ডিসপুট প্যানেলের সভাপতিত্ব করেন ইংলিশ ব্যারিস্টার ও ব্ল্যাকস্টোন চেম্বারের সদস্য মাইকেল বিল্ফ।

Reneta

আইসিসির দেয়া বিবৃতিতে জানানো হয়েছে, বাধ্যবাধকতার কারণেই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো প্রকার আপিল করতে পারবে না পিসিবি, ‘তিনদিনের শুনানিতে লিখিত ও মৌখিক যুক্তি উপস্থাপনের পর বিসিসিআইয়ের বিপক্ষে পিসিবির মামলা খারিজ করে দিচ্ছে ডিসপুট প্যানেল। বিচারকাজ সম্পূর্ণরূপে শেষ হয়েছে এবং মামলার রায়ের বিরুদ্ধে কোনো প্রকার আপিলের সুযোগ থাকছে না।’

২০০৭ সালের পর পাকিস্তানের বিরুদ্ধে আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারত। এ রায়ের পর ভবিষ্যতে সে সম্ভাবনা আরও কমে গেল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুঃসাহসী রাজকন্যাদের কথা: অ্যা ডটার’স টেল

পরবর্তী

সাংবাদিকদের ওপর হামলা: সেই হেলমেটধারীদের নিয়ে যা বলছে পুলিশ

পরবর্তী

সাংবাদিকদের ওপর হামলা: সেই হেলমেটধারীদের নিয়ে যা বলছে পুলিশ

মনোনয়ন

মনোনয়ন দৌড়ে কেন আলোচনায় তারা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৬ শিশুর মৃত্যু

আগস্ট ৩১, ২০২৬

হায়দরাবাদের শিউরে উঠা সেই ঘটনা এবার সিনেমায়

আগস্ট ৩১, ২০২৬

নিউটন-আইনস্টাইনের মহাকর্ষ কি মহাবিশ্বজুড়েই একই?

আগস্ট ৩১, ২০২৬

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর ঢালে উল্টে গেল বাস, আহত ৮

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT