চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ক্ষতিপূরণ পেয়েছি, কিন্তু সন্তানকে কি আর ফিরে পাবো?’

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৭:৪৩ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৮
আদালত
A A

‘ক্ষতিপূরণ হিসেবে ২০ লাখ টাকা পেয়েছি। কিন্তু, আমার সন্তানকে কি আর ফিরে পাবো?’ এ প্রশ্ন, রাজধানীর শাহজাহানপুর রেল কলোনির পাইপের ভেতরে পড়ে মারা যাওয়া শিশু জিহাদের মা খাদিজা বেগমের।

শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় করা রিটের প্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশে তার মা-বাবা কে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে ফায়ার সার্ভিস এবং রেলওয়ে কর্তৃপক্ষ।

টাকা পাওয়ার পর মঙ্গলবার চ্যানেল আই অনলাইনকে জিহাদের মা খাদিজা বেগম বলেন, ‘আমার গরিব মানুষ। টাকাটা পাওয়ায় উপকার হবে। কিন্তু আমি কি আমার সন্তানকে আর ফিরে পাবো?’

জিহাদের বাবা এসময় বলেন, ‘এই টাকাটা থেকে প্রতি বছর ছেলের জন্য করা অনুষ্ঠানে (দোয়া/মিলাদ) ব্যয় করবো। ব্যারিস্টার (রিটকারী আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম) স্যারকে ধন্যবাদ। সে না হলে এই ক্ষতিপূরণ পাইতাম না।’

ব্যারিস্টার আব্দুল হালিম চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘চার বছর ধরে এই রিট মামলাটি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত লড়েছি। আজ ভাল লাগছে যে সন্তান হারা মা-বাবা ক্ষতিপূরণের টাকা পেয়েছেন। এই ক্ষতিপূরণ প্রাপ্তির ঘটনা একটা দৃষ্টান্ত। কারণ, এর আগে এরকম ঘটনায় ক্ষতিপূরণের টাকা পাওয়ার নজির নেই। আর সবচেয়ে বড় কথা, জিহাদের পরিবারের ক্ষতিপূরণ পাওয়ায় এই রায়ের সূত্র ধরে বর্তমানে এধরনের যত মামলা রয়েছে কিংবা ভবিষ্যতে যে মামলাগুলো হবে, তাদের ক্ষতিপূরণ পাবার পথ সহজ হলো।’

২০১৪ সালের ২৬ ডিসেম্বর রাজধানীর শাহজাহানপুর রেল কলোনিতে খোলা থাকা কয়েক’শ ফুট গভীর একটি নলকূপের পাইপের ভেতরে পড়ে মারা যায় চার বছরের শিশু জিহাদ।

Reneta

এরপর ২০১৪ সালের ২৮ ডিসেম্বর জিহাদের পরিবারের জন্য ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম একটি রিট করেন। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট জিহাদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রায় দেন।

ওই রায় প্রকাশের ৯০ দিনের মধ্যে রেলওয়ে ১০ লাখ টাকা ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা দেয়ার নির্দেশ দেয়া হয়। হাইকোর্টের এই রায় পরবর্তিতে বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরপর জিহাদের মা বাবাকে ফায়ার সার্ভিস ১০ লাখ টাকার পে অর্ডার এবং রেলওয়ে ১০ লাখ টাকার চেক প্রদান করে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জিহাদশিশুসুপ্রিম কোর্টসেমি লিডহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ নেওয়াজ খান

অ্যালগরিদম যুগে সাংবাদিকতা

এপ্রিল ২১, ২০২৬

পদোন্নতি পেয়ে একজন সচিব, ২ জনকে রদবদল

এপ্রিল ২১, ২০২৬

টি-টুয়েন্টি দলে রিপন ও সাকলাইন, যে ব্যাখ্যা দিল বিসিবি

এপ্রিল ২১, ২০২৬
ছবি: জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতি

জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতির মতো আরও যারা ছিলেন

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT