চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষতিগ্রস্ত তাঁত শিল্পের সুরক্ষায় পদক্ষেপ কী?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৫:৫৩ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২০
সম্পাদকীয়
A A

করোনাভাইরাস বিশ্বব্যাপী যে ভয়ঙ্কর প্রভাব বিস্তার করছে তার ছোঁয়া লেগেছে বাংলাদেশেও। অর্থনীতিকে বিধ্বস্ত অবস্থা থেকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে সরকার প্রণোদনা প্যাকেজসহ নানামুখী পদক্ষেপও গ্রহণ করেছে। তবে ক্ষতিগ্রস্ত একটি খাত এখনও ধুঁকে ধুঁকে মরছে। সেই মরার ওপর খাড়ার ঘাঁ হিসেবে দেখা দিয়েছে বন্যা।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায়: করোনার স্থবিরতা আর দীর্ঘস্থায়ী বন্যায় ডুবে হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্প। তাঁতঘরের প্রায় ডুবন্ত মেশিনে নাক উঁচিয়ে জানান দিচ্ছে রঙিন শাড়ি হওয়ার অপেক্ষায় রঙবেরঙের সুতো। তবে করোনাকালের দীর্ঘ চারমাস অপেক্ষার মাঝে ভয়াবহ বন্যা সেই যাত্রাপথকে করে দিয়েছে রুদ্ধ।

টাঙ্গাইলের কালিহাতী, বাসাইল, দেলদুয়ার, টাঙ্গাইল সদর ও ভূঞাপুরের প্রায় অর্ধলক্ষাধিক তাঁতির যন্ত্রপাতি, সুতা ও শাড়ির তৈরির উপকরণ পানিতে তলিয়ে যাওয়ায় উঠে দাঁড়ানোর সামর্থ্যহীন হয়ে পড়েছে। এতে তাঁত মালিকরা বলছেন, মেরুদণ্ড ভেঙে যাওয়া এই শিল্পটিকে উঠে দাঁড়াতে হলে দরকার সরকারি প্রণোদনা।

তাঁত শিল্প সংশ্লিষ্টদের এ দাবি অযৌক্তিক নয়। করোনা ও বন্যায় ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ণয় করতে হবে। নিঃস্ব তাঁত সংশ্লিষ্টদের জন্য নগদ অর্থসহ নানা ধরনের প্রণোদনার বিকল্প নেই। টাঙ্গাইলের শাড়ির ঐতিহ্য বাঁচিয়ে রাখতে সংশ্লিষ্টদের এদিকে নজর দিতেই হবে।

তবে আশার কথা হচ্ছে, এ সংকট কাটিয়ে উঠতে ক্ষতিগ্রস্ত তাঁত মালিকদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ তাঁত বোর্ড, টাঙ্গাইল’র লিঁয়াজো কর্মকর্তা রবিউল ইসলাম। তাঁত শিল্প সংশ্লিষ্টদের আবার ঘুরে দাঁড়াতে সবরকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ তাঁত বোর্ডের এই কর্মকর্তা। আমরা তাঁত বোর্ডের এ আশ্বাসে আশ্বস্ত হতে চাই।

আমাদের মনে রাখতে হবে যে, বিপুল অংকের আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে না পারলে টাঙ্গাইলে শাড়ি ঐতিহ্য সংকটে পড়বে, যা কখনোই কাম্য নয়। এজন্য তাঁত শিল্প রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

ট্যাগ: করোনাতাঁতবন্যাসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘স্টেপ ফর সিনেমা’র উদ্যোগে তারেক-মিশুক স্মরণ

পরবর্তী

‘পাকিস্তানি এজেন্ট জিয়া, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছিলেন না’

পরবর্তী

'পাকিস্তানি এজেন্ট জিয়া, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছিলেন না'

ঢাকা ব্যাংকের নতুন চেয়ারম্যান আব্দুল হাই

সর্বশেষ

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT