চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিস কেয়ার্নসের লাইফ সাপোর্ট লাগছে না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ণ ২০, আগস্ট ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

হৃদপিণ্ডে জটিল অস্ত্রোপচারের পর সার্বিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ধীরে ধীরে উন্নতির দিকে হাঁটছে শারীরিক অবস্থা। আর লাগছে না লাইফ সাপোর্ট। নিউজিল্যান্ডের সাবেক তারকা অলরাউন্ডার ক্রিস কেয়ার্নসকে নিয়ে কিছুটা স্বস্তির এমন খবরই এসেছে শুক্রবার।

গত ১০ আগস্ট খবর আসে অস্ট্রেলিয়ায় লাইফ সাপোর্টে নিতে হয়েছে কেয়ার্নসকে। তার অবস্থা আশঙ্কাজনক বলে সংবাদ দিয়েছিল তাসমান সাগরপাড়ের দেশ দুটির সংবাদমাধ্যমই।

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অবস্থানকালে মারাত্মক শারীরিক জটিলতার মুখোমুখি হন কেয়ার্নস। তার হৃদপিণ্ড থেকে বের হওয়া প্রধান রক্তনালীর (এওর্টা) দেয়ালের ভেতরের দিকে চিঁর ধরে, যাকে এওর্টিক ডিসেকশীন বলে।

ফলে শরীরের অভ্যন্তরে অস্বাভাবিক রক্তক্ষরণ হয়ে শকে চলে যান কেয়ার্নস। পরে কয়েকটি অস্ত্রোপচার হয়। কিন্তু সেসময় কোনো ধরনের চিকিৎসাতেই সাড়া দিচ্ছিলেন না কিউই তারকা।

বাঁচার যুদ্ধে থাকা ৫১ বছর বয়সী কেয়ার্নসকে পরে সিডনির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। নিউজিল্যান্ড জার্সিতে ১৫ বছরের ক্যারিয়ারে ৬২ টেস্ট ও ২১৫টি একদিনের ম্যাচ খেলা তারকার হৃদপিণ্ডে ফের জটিল অস্ত্রোপচার হয় সিডনিতে।

শুক্রবার কেয়ার্নসের পারিবারিক সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তার আর লাইফ সাপোর্ট লাগছে না। এমনকি হাসপাতাল থেকে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার মতো অবস্থাতেও পৌঁছেছেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াক্রিস কেয়ার্নসনিউজিল্যান্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT