চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেট বোর্ডে অস্বস্তির পর অস্বস্তি

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৫:০৫ পূর্বাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৫
স্পোর্টস
A A

বিসিবির পরিচালক নাইমুর রহমান দুর্জয়, এমপি ক্রিকেট বোর্ডে কাজ করতে অস্বস্তির কথা জানানোর পর ওই বক্তব্যে নিজের অস্বস্তির কথা জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান, এমপি। নারী ক্রিকেট দলের পাকিস্তান যাওয়ার খবর নিশ্চিত করার পাশাপাশি দুর্জয়ের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বিসিবি সভাপতি।

`বোর্ডে কাজ করতে অস্বস্তি দুর্জয়ের’ এমন শিরোনামে সংবাদ ছাপা হয় বুধবারের একটি পত্রিকায়। ওইদিন সন্ধ্যায়ই কানাডা থেকে দেশে ফেরেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সেদিন গণমাধ্যমকে সময় না দিলেও বৃহস্পতিবার গুলশানে নিজের বাসায় তিনি যখন বাংলাদেশ নারী ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে কথা বলেন তখন সালমার দলের পাকিস্তান যাওয়ার খবর নিশ্চিত করার পাশাপাশি দুর্জয়ের বক্তব্যের প্রতিক্রিয়াও জানান।

তিনি বলেন, ভারত সফরে থাকা ‘এ’ দলের কোচ নিয়ে সমস্যার কথা বলেছে দুর্জয়। গণমাধ্যমকে বলেছে যে তিনি নাকি একটি নাম প্রস্তাব করেছিলেন। ‘কিন্তু এখানে আমি আপনাদের পরিস্কার করতে চাই- কোচ, ম্যানেজার, ক্যাপ্টেনের কোনো নাম দুর্জয় আমাকে প্রস্তাব করেনি। অফিশিয়ালিও না, এমনকি ফোনেও বলেনি,’ জানান নাজমুল হাসান।

তিনি বলেন: হয়তো তার মনে মনে একটি পরিকল্পনা থাকতে পারে, কিন্তু সেটা আমার কাছে পৌঁছেনি। এটিও বলতে চাই, এই সবকিছু ঠিক হওয়ার পরও দুর্জয়ের সঙ্গে আমার একটি অনুষ্ঠানে দেখা হয়েছে। সেদিনও এসব বিষয়ে কথা বলেনি দুর্জয়।

নাজমুল হাসান বলেন, সমস্যা হতেই পারে। এটা আমারই ভুল আমি মানছি। ব্যাপারটা হলো আমি সবকিছুতেই নিজের সম্পৃক্ততা রাখছি। আমি মনে করছি বোর্ড প্রেসিডেন্ট হিসেবে আমার তা করা উচিত। যখন মনে করবো আর দরকার নেই তখন সরে যাবো।

‘কিন্তু ও যেমন সমস্যায় আছে আমরাও সমস্যায় আছি। ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব বা কাজটা কি? একটা সিরিজ শুরুর আগে ক্রিকেটার, কোচ, ম্যানেজমেন্ট এদের সঙ্গে বসতে হয়। কই ও তো এখন পর্যন্ত একটি মিটিংও বসাতে পারলো না। ওয়ার্ল্ডকাপ থেকে এখন পর্যন্ত কোন মিটিংইতো সে করতে পারলো না। সুতরাং ও যেমন সমস্যায় আমরাও,’ বলে ব্রিফিং শেষ ঘোষণা করেন নাজমুল হাসান এমপি।

ট্যাগ: নাইমুর রহমান দুর্জয়নাজমুল হাসান এমপিনাজমুল হাসান পাপান এমপিবিসিবিবিসিবি সভাপতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মক্কার পর মিনা ট্র্যাজেডি

পরবর্তী

হজে গিয়ে শয়তানকে পাথর মারা হয় কেনো?

পরবর্তী

হজে গিয়ে শয়তানকে পাথর মারা হয় কেনো?

মিনা দুর্ঘটনার তথ্যের জন্য বাংলাদেশ কনস্যুলেটের ‘হট লাইন’ চালু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

আবারও ঢাকা মাতাতে আসছেন পপ তারকা ওটিলিয়া

আগস্ট ২৬, ২০২৬

ভক্ত নয়, খেলোয়াড় হয়ে বাচ্চারা আর্জেন্টিনা-ব্রাজিলের বিপক্ষে খেলুক: বাংলাদেশ কোচ

আগস্ট ২৬, ২০২৬

শিগগিরই শুরু হবে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ

আগস্ট ২৬, ২০২৬

নিষেধাজ্ঞার পরও অস্ট্রেলিয়ায় বাড়ছে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ার ব্যবহার

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT