ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার ক্যারিবীয়দের ১৮ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ।
রোববার এক বার্তায় শেখ হাসিনা এই জয়ের জন্য দলের সকল খেলোয়াড়, কোচ, জাতীয় দলের কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদেরও অভিনন্দন জানান।
ভবিষ্যতেও বাংলাদেশ দলের জয়ের এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






