চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেট খেলা নিয়ে রাবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

সুব্রত গাইন সুব্রত গাইন
২:৪১ অপরাহ্ণ ০২, মার্চ ২০১৯
শিক্ষা
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট খেলায় আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে তিন নেতাকর্মী আহত হয়েছে।

আহতদের মধ্যে একজন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া’র অনুসারী ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু’র গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের সামনে ও জোহা চত্বরে দুই দফা সংঘর্ষ হয়।

আহতরা হলো: ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী এবং বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আসিফুল ইসলাম আসিফ ও আব্দুল্লাহ আল মারুফ, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর অনুসারী এবং অর্থনীতি বিভাগের ইসহাক রেজা অনিক।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়: শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলা মাঠে অর্থনীতি ও লোকপ্রশাসন বিভাগের ক্রিকেট খেলা হয়। ওই সময় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ছয়টার দিকে মারুফ ও আসিফ টুকিটাকি চত্বরে ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সজলের সাথে দেখা করতে আসে। দেখা করে শহীদুল্লাহ কলাভবনের কাছে গেলে তাদের ওপর অনিকসহ কয়েকজন হামলা চালায়। এ ঘটনার জেরে সন্ধ্যা সাতটার দিকে জোহা চত্বরে অনিককে একা পেয়ে তার ওপর হামলা চালায় মারুফসহ ১০-১৫ জন।

মারধরের ব্যাপারে আহত ইসহাক অনিক বলেন: তেমন কিছু হয়নি খেলাধুলা নিয়ে দুই বিভাগের দু’একজনের সাথে একটু ঝামেলা হয়েছে।

তবে এ ব্যাপারে অপর আহত আসিফ বলেন: শুক্রবারের খেলায় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে আমি প্রতিবাদ করলে অর্থনীতি বিভাগের একজন আমাকে এসে মারধর করে। সন্ধ্যায় ছাত্রলীগের সভাপতির সাথে কথা বলে সমস্যা সমাধান করি। কিন্তু অনিক ও তার কয়েকজন বন্ধু মিলে আমায় আবার মারধর করে।

ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারধরের বিষয়টি অস্বীকার করে রাবি শাখা ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া বলেন: দুই বিভাগের ছোট ভাইদের মধ্যে সমস্যা হয়েছিল। আমরা তা সমাধান করে দিয়েছি।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন: অর্থনীতি ও লোকপ্রশাসন বিভাগের খেলা নিয়ে তাদের মধ্যে একটা সমস্যা হয়েছিলো। আমি ও সভাপতি বিষয়টি সমাধান করে দিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান এ বিষয়ে বলেন: খেলাকে কেন্দ্র করে অর্থনীতি ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সমস্যা হয়েছিলো ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে ফোন দিয়ে সমাধান করে দিতে বলেছি।

ট্যাগ: ছাত্রলীগরাবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আসছে মাসেই বিয়ে করছেন মালাইকা-অর্জুন

পরবর্তী

চলতি সপ্তাহে শপথ নেবেন গণফোরামের দুই এমপি

পরবর্তী

চলতি সপ্তাহে শপথ নেবেন গণফোরামের দুই এমপি

শেষ হলো সিয়াম-অবন্তীর বিয়ের আনুষ্ঠানিকতা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

আগস্ট ২৬, ২০২৬
স্থানীয় শিল্পী ও তরুণ প্রতিভাদের সঙ্গীতে দর্শক-শ্রোতারা ফিরে যান বাংলাদেশের মেঠোপথ আর নদীর কলতানে

লালন, হাসন, করিমদের গানে ডালাসে শেকড়ের উৎসব

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT