চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ হলো সিয়াম-অবন্তীর বিয়ের আনুষ্ঠানিকতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ০২, মার্চ ২০১৯
বিনোদন
A A

তারকাদের বিয়ে মানেই বিশাল আয়োজন। কয়েক মাসব্যাপী অনুষ্ঠান চলতেই থাকে। গত বছরের শেষে বলিউডে যখন একের পর এক তারকার বিলাসবহুল বিয়ের অনুষ্ঠান চলছিল, তখনই সবার মনোযোগ আকর্ষণ করে নেয় দেশের তারকা অভিনেতা সিয়ামের বিয়ের জমকালো আয়োজন।

১৬ ডিসেম্বরে দীর্ঘদিনের প্রেমিকা শাম্মা রুশাফি অবন্তীর সঙ্গে অভিনেতা সিয়াম আহমেদের বিয়ে হয়েছিল। এরপর কয়েক দফায় হয়েছে তাদের ‘রিসেপশন’। বিয়ের প্রায় আড়াই মাস পরে ১ মার্চ(শুক্রবার) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বউকে ঘরে তুললেন সিয়াম।

ডিসেম্বরে বিয়ের অনুষ্ঠানে শুধু দুই পরিবারের কাছের আত্মীয়রা উপস্থিত ছিলেন। কিন্তু ১ মার্চের অনুষ্ঠানে বন্ধু, আত্মীয়-স্বজন ও শোবিজ অঙ্গনের সহকর্মীদের নিমন্ত্রণ দেয়া হয়েছিল। অনুষ্ঠানে বসেছিল তারার মেলা। উপস্থিত ছিলেন শোবিজ ও গণমাধ্যমের অনেকেই। ছোট ও বড় পর্দার অনেক তারকাই গিয়েছিলেন এই অনুষ্ঠানে।

পালকিতে চড়ে অনুষ্ঠানে প্রবেশ করেন অবন্তী। এসময়ে গানের তালে তালে অতিথিরা নাচেন। এরপর অবন্তীকে নিয়ে আসা হয় মঞ্চে। এরপর চলে বর-বেশে সিয়ামকে দেখার প্রতীক্ষা। অবশেষে সিয়াম এলেও গেটে আটকে দেয়া হয়। গেট ধরার পালা শেষ হওয়ার পর সিয়ামের দেখা পান অবন্তী।

Reneta

বন্ধুর বোন শাম্মা রুশাফি অবন্তীর সঙ্গে নয় বছরের পরিচয় চিত্রনায়ক সিয়ামের। আর সাত বছর তাদের প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের সূত্র ধরে তারা ১৬ ডিসেম্বর বিয়ে করেন পারিবারিকভাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবন্তীতারকালিড বিনোদনসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

নকআউটে যেতে কোন গ্রুপের সমীকরণ কোথায় দাঁড়াল, কার পথ কতটা কঠিন

জুন ২৫, ২০২৬

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘শিল্পখাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’ বিষয়ক প্যানেল আলোচনা

জুন ২৪, ২০২৬

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর হামলায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

জুন ২৪, ২০২৬

একাধিক চুক্তি ও সমঝোতায় স্মরণীয় হতে পারে প্রধানমন্ত্রীর চীন সফর

জুন ২৪, ২০২৬

স্পর্শকাতর বিষয়ে আলোচনা না করতে সংসদ সদস্যদের নির্দেশ দিলেন স্পিকার

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT