চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেট খেলবেন ব্যাংকাররা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৫ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

দেশের ব্যাংকারদের জন্য প্রথমবারের মতো শুরু হচ্ছে ব্যাংকার্স চ্যাম্পিয়নশিপ ট্রফি-২০২০। বাংলাদেশ ব্যাংকসহ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে দেশের আরও ১৫টি ব্যাংকের খেলোয়াড়। এর আয়োজন করছে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি এইস।

সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এই ট্রফির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

এ সময় তিনি বলেন, এর আগে আমি কখনও এইরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করিনি। খেলাপি ঋণ, বাজারে টাকা সরবরাহ, ব্যাংকিং নীতিমালা সম্পর্কিত অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। আশা করি, এই আয়োজনের মাধ্যমে ব্যাংক ও ক্রীড়া জগতের মধ্যে একটি চমৎকার বন্ধন তৈরি হবে।

Banglabid

টুর্নামেন্টের আয়োজক প্রতিষ্ঠান এইস এর প্রতিষ্ঠাতা ও সিইও ইশতিয়াক সাদেক বলেন, দেশের দুই গুরুত্বপূর্ণ অঙ্গন ব্যাংকিং ও ক্রীড়া অঙ্গনের মধ্যে একটি মজবুত বন্ধন তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এর চেয়ারম্যান এবং ইস্টার্ন ব্যাংকের প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, এ ধরনের টুর্নামেন্ট আয়োজন অত্যন্ত ইতিবাচক ও সময়োপযোগী। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী ক্রিকেটারদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠার পাশাপাশি খেলাধুলার জগতে সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে জানানো হয়, ব্যাংকার্স চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী ১৬টি দলের মধ্যে রয়েছে এবি ব্যাংক, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, এইচএসবিসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনআরবি ব্যাংক, প্রাইম ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ইসলামী ব্যাংক, ঢাকা ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক।

Reneta

অনুষ্ঠান শেষে ১৬টি টিমকে ৪ গ্রুপে ভাগ করা হয়। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই প্রতাযোগিতা।

অনুষ্ঠানে সাবেক ক্রিকেটার মো. রফিক ও বিভিন্ন ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেটবাংলাদেশ ব্যাংকব্যাংকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতীকি

নিঝুম দ্বীপের বালিতে মূল্যবান খনিজ, খুলতে পারে শিল্পের নতুন দুয়ার

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বনেতারা আসলে কতটা ঘুমান?

আগস্ট ১২, ২০২৬

ঘুমন্ত দুই শিশু সন্তানকে হাওরে ফেলে হত্যা করলেন বাবা

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

আগস্ট ১২, ২০২৬

আব্দুল্লাহর ৬ রানের আক্ষেপ, পাভেজের ৫ উইকেট, জয় বাংলাদেশের

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT