চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৫ পূর্বাহ্ণ ২৯, ডিসেম্বর ২০১৫
অন্যান্য, আদালত
A A

গৃহকর্মী নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রী নিত্য শাহাদাতের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার ওসি (তদন্ত) শফিক আহমেদ ঢাকার সিএমএম আদালতে এ চার্জশিট দাখিল করেন।

চার্জশিটভুক্ত দুই আসামি শাহাদাত হোসেন ও তার স্ত্রী নিত্য শাহাদাত জামিনে আছেন। এর মধ্যে শাহাদাতকে গত ৮ ডিসেম্বর ৩১ মার্চ পর্যন্ত জামিন দিয়েছেন হাইকোর্ট। অন্যদিকে গত ১ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত নিত্যকে এক মাসের জন্য (১ জানুয়ারি পর্যন্ত) জামিন দেয়।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর গৃহকর্মী হারিয়ে গেছে জানিয়ে শাহাদাত থানায় সাধারণ ডায়েরি করেন। এর কয়েক ঘণ্টা পর পল্লবীর সাংবাদিক কলোনি থেকে ১১ বছর বয়সী ওই শিশুকে পাওয়া যায়। তাকে থানায় নিয়ে যান খন্দকার মোজাম্মেল হক নামে এক সাংবাদিক।

সেখান থেকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়। সাংবাদিকদের কাছে শাহাদাতের বাসায় নির্যাতিত হওয়ার বিবরণ দেয় শিশুটি।

এ ঘটনায় সাংবাদিক মোজাম্মেল বাদী হয়ে মামলা করেন। এরপর থেকে ক্রিকেটার শাহাদত ও তার স্ত্রী নিত্য পলাতক ছিল। গত ৪ অক্টোবর রাজধানীর মালিবাগে এক আত্মীয়ের বাসা থেকে নিত্য শাহাদাতকে গ্রেফতার করে পুলিশ। পরদিন শাহাদাতও আদালতে আত্মসমর্পণ করেন।

ট্যাগ: ক্রিকেটার শাহাদাতগৃহকর্মী নির্যাতনচার্জশিট গঠন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট

পরবর্তী

ডিক্যাব সভাপতি মন্টি, সাধারণ সম্পাদক পান্থ

পরবর্তী

ডিক্যাব সভাপতি মন্টি, সাধারণ সম্পাদক পান্থ

পাকিস্তানে বোমা বিস্ফোরণে ২২ জন নিহত

সর্বশেষ

ছবি: মৌলভীবাজারে আটক ‘ভারতীয় চোরাকারবারি’ (সংগৃহীত)।

মৌলভীবাজারে ‘ভারতীয় চোরাকারবারি’ আটক

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতার সমাপ্তি

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস-জ্বালানি সংকটে ৬২টি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত

আগস্ট ২৮, ২০২৬

জাতীয় দলের সাবেক সতীর্থকে নতুন কোচ হিসেবে পেলেন মেসি

আগস্ট ২৮, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT