চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ বছর নিষিদ্ধ শাহাদাত, ৩ লাখ টাকা জরিমানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় লিগের ম্যাচ চলাকালীন সতীর্থ ক্রিকেটারের গায়ে হাত তোলার দায়ে সব ধরণের ক্রিকেট থেকে ৫ বছর নিষিদ্ধ হলেন শাহাদাত হোসেন রাজিব। পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে ৩৪ বছর বয়সী এ পেসারকে।

বিসিবির টেকনিক্যাল কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নু মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শাহাদাতের শাস্তির কথা জানান। তিনি জানান ৫ বছরের মধ্যে শেষ ২ বছর স্থগিত নিষেধাজ্ঞা, চাইলে আগামী ২৬ নভেম্বরের মধ্যে বিসিবির কাছে শাস্তি কমানোর আপিল করতে পারবেন শাহাদাত।

রোববার বিকাল ৩টার দিকে শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনা ও ঢাকা বিভাগের ম্যাচ চলাকালীন ঘটনাটি ঘটান শাহাদাত। পরেদিনের খেলা শেষে দুই ফিল্ড আম্পায়ারের রিপোর্টের ভিত্তিতে ম্যাচ রেফারি তাকে ম্যাচের বাকি দুইদিনের জন্য সাসপেন্ড করেন।

প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য থেকে জানা গেছে, রোববার ম্যাচের দ্বিতীয় দিনে লংঅফে ফিল্ডিং করছিলেন শাহাদাত, তার পাশেই ছিলেন আরাফাত সানি জুনিয়র। বোলিং করছিলেন মোহাম্মদ শহীদ। এসময় শাহাদাত বল ঘষে উজ্জ্বল করার জন্য আরাফাতকে বলেন। আরাফাত সেটি পারবেন না বা পারছেন না বলে জানান।

এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন শাহাদাত, সঙ্গে সঙ্গেই সতীর্থের দিকে তেড়ে যান। আরাফাতকে ধরে ধাক্কা দেন। এক পর্যায়ে তাকে লাথিও মারেন। পরে অন্য ক্রিকেটাররা এসে পরিস্থিতি শান্ত করেন। মাঠে অখেলোয়াড়সুলভ আচরণের পরও খেলা চালিয়ে যান শাহাদাত।

পরেদিনের খেলা শেষে ম্যাচ রেফারি আখতার আহমেদ সিপার এমন ঘটনায় ম্যাচের বাকি দুদিনের জন্য শাহাদাতকে বহিষ্কার করেন।

ট্যাগ: ক্রিকেটার শাহাদাতলিড স্পোর্টসশাহাদত হোসেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইন্দোর ছেড়েছে বাংলাদেশ দল

পরবর্তী

উন্নত চিকিৎসার জন্য অবশেষে লন্ডনের পথে নওয়াজ শরীফ

পরবর্তী
উন্নত চিকিৎসার জন্য নওয়াজ শরীফ লন্ডনে

উন্নত চিকিৎসার জন্য অবশেষে লন্ডনের পথে নওয়াজ শরীফ

পেঁয়াজের জন্য দীর্ঘ লাইনে সকাল থেকে অপেক্ষা, আসেনি ট্রাক

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT