চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটারদের ‘বেশি মজা’র ঈদ

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৩:০৫ অপরাহ্ণ ২৫, জুন ২০১৭
স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঐতিহাসিক সাফল্য। তার আগে নিজেদের শততম টেস্টে জয়। এবারের ঈদ বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের জন্য এসব কারণে একটু অন্যরকমই। কিন্তু সেই অন্যরকমে আরেকটু বাড়তি মাত্রা যোগ হচ্ছে ঈদের আগে-পরে ব্যস্ততা না থাকায়। এবার সবাই পরিবারকে যতটা সময় দিতে পারছেন, সচারচর ততটা পারেন না।

মাশরাফি, তামিমদের ঈদ শুরু হয়ে গেছে ইংল্যান্ড থেকে দেশে ফেরার পরই। তখন থেকেই তারা ঈদের ছুটিতে। ঈদের পরও প্রায় দুই সপ্তাহ তারা পরিবারের সঙ্গে থাকতে পারবেন।

জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল এখন সপরিবারে আছেন সিঙ্গাপুরে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর দেশে ফেরেননি মুশফিকুর রহিম। বাংলাদেশের টেস্ট অধিনায়ক ইউরোপ ভ্রমণে রয়েছেন। লন্ডন থেকে ফ্রান্সের আইফেল টাওয়ার দেখতে গিয়েছেন তিনি। পরে স্পেনের বার্সেলোনায় ন্যু ক্যাম্পে যান। গতকালও মুশফিক ছিলেন ইতালির ভেনিসে। ফেসবুকে পোস্ট করেছেন সেইসব ভ্রমণের ছবি।

মাশরাফি বরাবরই ঈদ উদযাপন করেন গ্রামের বাড়ি নড়াইলে। এবারও তেমনটাই হচ্ছে। রোববারই পরিবারকে সঙ্গী করে গ্রামের মানুষের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নড়াইল যাচ্ছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক। যেখানে নড়াইলবাসী সবসময় অপেক্ষায় থাকে তাদের ‘প্রিয় কৌশিক’কে পাওয়ার আশায়।

সাকিব আল হাসানও আছেন দেশে। রমজানে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। গ্রামের বাড়ি মাগুরায় ঈদ করার কথা রয়েছে সাকিবের।

ইংল্যান্ড থেকে দেশে ফিরেই মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ ছুটে গেছেন গ্রামের বাড়ি। ঈদটা সেখানেই কাটাবেন দুই তরুণ ক্রিকেটার। মোস্তাফিজ না গেলে তো এখন সাতক্ষীরার ঈদই জমে না।

Reneta

মাহমুদউল্লাহ রিয়াদও কিছুদিন ইংল্যান্ডে কাটিয়ে দেশে ফিরেছেন। ঈদ কাটাতে গ্রামের বাড়ি ময়মনসিংহে যাওয়ার কথা রয়েছে তারও। একই জেলার ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত ঢাকায় ফিরেই বাড়ি গিয়েছেন। তার ঈদ পরিবারের সঙ্গেই কাটবে।

গতি তারকা তাসকিন আহমেদ ঢাকায় ঈদ করবেন পরিবারের সঙ্গে। ঢাকার লালমাটিয়ার নিজ বাড়িতে। বাবা-মা, বোন আর বন্ধুদের নিয়ে ঈদ উদযাপন করবেন তাসকিন।

দেশে ফিরে ছুরির নিচে যেতে হয় রুবেল হোসেনকে। অদ্ভুত এক ইনজুরির কারণে অস্ত্রোপচার করাতে হয়েছে এ পেসারকে। তবে ঈদটা বরাবরের মতো বাগেরহাটেই কাটাবেন তিনি।

রাজশাহীর দুই ক্রিকেটার সাব্বির রহমান ও সানজামুল ইসলাম ইংল্যান্ড থেকে ফিরে কয়েকদিন ঢাকায় ছিলেন। তারপর চলে গেছেন রাজশাহীতে। তাদের ঈদ কাটবে প্রিয়জনের সঙ্গে।

পেসার শফিউল ইসলামও ঈদ উদযাপন করবেন বগুড়ায় নিজের বাড়িতে। নাসির হোসেন ছুটি পেয়েই উড়াল দিয়েছেন রংপুরে। তার ঈদও পরিবারের সঙ্গে।

১০ জুলাই শুরু হবে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ ও সাউথ আফ্রিকায় গিয়ে পুর্নাঙ্গ সিরিজের জন্য প্রস্তুতি ক্যাম্প। দুটি সিরিজের জন্য প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ২৯ ক্রিকেটারের মিলনমেলা হবে ওইদিন মিরপুরে। স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ন ছাড়া কোচিং স্টাফের অন্য সদস্যরা ফিরবেন ফিটনেস ক্যাম্প শেষ হওয়ার পর।

জাতীয় দলের বাইরে হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াডের ক্রিকেটারদের ঈদ অবশ্য একটু ছোটাছুটির মধ্য দিয়ে কাটবে। কারণ ঈদের আমেজ না কাটতেই (১ জুলাই) অস্ট্রেলিয়ার বিমান ধরতে হবে এনামুল হক বিজয়, আবু হায়দার রনিদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদক্রিকেটার
শেয়ারTweetPin

সর্বশেষ

সাংবাদিক খালেদ খুররম পারভেজ মারা গেছেন

জুলাই ৫, ২০২৬

চীনের উপকূলে যৌথ নৌ-মহড়া করবে চীন-রাশিয়া

জুলাই ৫, ২০২৬

নরওয়ের বিপক্ষে কখনও জেতেনি ব্রাজিল

জুলাই ৫, ২০২৬

ব্রাজিল এখন চ্যাম্পিয়ন দলের মতোই খেলছে: রেজাউল করিম রেহান

জুলাই ৫, ২০২৬

ইসলামিক ফাউন্ডেশনের নামে ‘ভুয়া’ নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT