ক্রিকেট

ক্রিকেটই ছেড়ে দিতে চেয়েছিলেন সেঞ্চুরিয়ান এরউই

ক্রিকেটার সেঞ্চুরি উদযাপন করছেন, দর্শকরা মাঠে বসে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটার সেঞ্চুরি উদযাপন করছেন, মাঠে দর্শকরা উপভোগ করছেন, খেলার উত্তেজনা ছড়িয়ে পড়ছে. Channel i News – চ্যানেল আই নিউজ

‘২৮ মাস আগে ক্রিকেটই ছেড়ে দিতে চেয়েছিলাম। শুধু একটি ফোন কল দূরত্বে ছিলাম। তখন ভাবতেও পারিনি কখনও সাউথ আফ্রিকার টেস্ট দলে সুযোগ পাবো। এখন আমার টেস্টে একটি সেঞ্চুরি আছে। আজকের দিনটা নিঃসন্দেহে অসাধারণ।’

শুক্রবার হ্যাগলি ওভালে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেয়ার পর এভাবেই আবেগ প্রকাশ করেছেন প্রোটিয়া ওপেনার সারেল এরউই। ক্রিকেটের সাথে দীর্ঘ যাত্রাপথের সংগ্রাম নিয়েও কথা বলেছেন ৩২ বছর বয়সী তারকা।

‘একটা সময় এতটাই হতাশ ছিলাম যে, ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সব সাফল্যকে অর্থহীন লাগতে শুরু করে। তখন একজন ক্রীড়া মনোবিদের শরণাপন্ন হই। খুবই ভাগ্যবান কারণ ওই সময়টাতে পরিবারের সহায়তা পেয়েছি। তারা না থাকলে আর ঘুরে দাঁড়াতে পারতাম না।’

‘বছরের পর বছর কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছি। সেই বছরগুলো থেকে শিক্ষা নিয়েছি আমি। আজকের দিনটি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। খুব খুশি যে আমরা প্রথম টেস্টের বিপর্যয়ের পর ঘুরে দাঁড়িয়েছি।’

ক্রাইস্টচার্চে প্রথম টেস্টে ইনিংস ও ২৭৬ রানে হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে লড়ছে প্রোটিয়ারা। প্রথম ইনিংসে সেঞ্চুরি তুলে লড়াইয়ের ভিত গড়ে দিয়েছেন অভিষিক্ত এরউই।

ক্যারিয়ারের প্রথম শতক তুলে ১০৮ রানে এরউই আউট হয়েছেন ম্যাট হেনরির বলে ক্যাচ হয়ে। প্রথমদিন শেষে ৩ উইকেটে ৩২৮ রান করেছে সাউথ আফ্রিকা।

বিষয়:এরউই ক্রাইস্টচার্চ সাউথ আফ্রিকা-নিউজিল্যান্ড হেনরি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…