চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেনরি-ম্যাজিকে কিউইদের জয় এখন সময়ের ব্যাপার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৭ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ম্যাট হেনরির ক্যারিয়ারসেরা বোলিংয়ে ক্রাইস্টচার্চ টেস্টে প্রথম ইনিংসে সাউথ আফ্রিকাকে ৯৫ রানে গুটিয়ে বড় লিড নিয়েছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ৪৮২ রানে অলআউট হওয়ার আগে প্রোটিয়াদের ৩৮৭ রানের বিশাল লিডে চেপেছে টম ল্যাথামের দল। জবাবে ৩৪ রানে ৩ উইকেট খুইয়ে ইনিংস ব্যবধানে হারার শঙ্কায় প্রোটিয়ারা।

কিউইদের বিপক্ষে টেস্টে সর্বনিম্ন রানের রেকর্ড গড়ার দিনে সফরকারীদের ৭ উইকেট নিয়ে আলো কাড়ার পর ব্যাটিংয়েও দারুণ কীর্তি গড়েছেন হেনরি। টম ব্লান্ডেল শতকের আশা জাগিয়ে ৯৬ রানে ফিরলেও ৫৮ রানে অপরাজিত ছিলেন তিনি।

নিউজিল্যান্ড: ৪৮২; সাউথ আফ্রিকা: ৯৫ ও ৩৪/৩ (দ্বিতীয় দিন শেষে)

প্রথমদিনে ১১৬ রানে ৩ উইকেট হারানোর পর ৩৬ রানে মাঠে নামেন হেনরি নিকোলস ও নিল ওয়াগনার। দ্বিতীয় দিনের সকালটা দারুণভাবে কাটান দুজনে। নিকোলস ১০৫ ও ওয়াগনারের ব্যাটে আসে ৪৯ রানের ইনিংস।

পরে ব্লান্ডেল একপ্রান্ত আগলে রেখে ব্যাট চালিয়ে গেলেও অপর প্রান্তে দীর্ঘ সঙ্গ দিতে পারেনি কেউ। স্বাগতিক ব্যাটারদের আসা যাওয়ার মাঝে ৪৫ রান তোলেন কলিন ডি গ্র্যান্ডহোম।

শেষদিকে বোলিংয়ের মতো ব্যাটিংয়েও প্রোটিয়াদের ভুগিয়েছেন হেনরি। শতক হাঁকানোর পথে থাকা ব্লান্ডেলকে দারুণ সঙ্গ দিয়ে গেছেন। নার্ভাস নাইনটিজে ৯৬ রান করে ব্লান্ডেল ফিরে যান। ৫৮ রানে অপরাজিত থাকেন হেনরি।

Reneta

দিনের শেষ সময়ে কিউইদের রানের ফোয়ারার উইকেটে ফের খাবি খেয়েছেন প্রোটিয়া ব্যাটাররা। ৩৪ রান তুলতেই তারা হারিয়েছে ৩ উইকেট। টেম্বা বাভুমা ২২ ও ফন ডার ডুসেন ৯ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের শুরু করবেন।

টিম সাউদি নিয়েছেন ২টি উইকেট ও হেনরি ফিরিয়েছেন ১ প্রোটিয়া ব্যাটারকে।

প্রথমদিনে টসে জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক টম ল্যাথাম। ৯০ বছর পর ১০০ রানের নিচে অলআউট হওয়ার দিনে অতিথি ব্যাটারদের দাঁড়াতেই দেননি হেনরি। ৭ উইকেট তুলেছেন ২৩ রানে, কিউই গতি তারকার যেটা সেরা বোলিং। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ২৫ রান আসে জুবায়ের হামজার ব্যাটে।

জবাবে প্রথমদিনেই ৭ উইকেট হাতে রেখে ১১৬ রান তুলে ২১ রানের লিড নিয়েছিল ব্ল্যাক ক্যাপসরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিকোলসবাভুমাব্লান্ডেললিড স্পোর্টসল্যাথামসাউথ আফ্রিকা-নিউজিল্যান্ডহেনরি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছে এক বন্দী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১তম দিনের মাথায় হাসপাতালে নেওয়া হয়েছে অনশনরত সোনম ওয়াংচুককে

জুলাই ১৮, ২০২৬

‘চকলেট পদকের’ জন্যই নামতে হচ্ছে ফ্রান্সকে

জুলাই ১৮, ২০২৬

জাতিসংঘের বৈঠকে টেকসই নগর উন্নয়নের বার্তা বাংলাদেশের

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মেক্সিকো উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT