আন্তর্জাতিক

ক্রাইস্টচার্চ হামলাকারীর মানসিক স্বাস্থ্য পরীক্ষা করতে আদালতের নির্দেশ

নিউজিল্যান্ড-মসজিদে হামলা-ট্যারান্ট-বিচার শুরু

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের ২ মসজিদে হামলা চালানো ব্রেন্টন ট্যারেন্টের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন সেদেশের আদালত। গত মাসে ওই ২ মসজিদে ট্যারেন্টের হামলায় ৫০ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

ট্যারেন্টের বিচারিক কার্যক্রমের শুনানিতে নিউজিল্যান্ডের উচ্চ আদালতের বিচারক ক্যামেরন ম্যানডার বলেন, বিশেষজ্ঞরা তার স্বাস্থ্য যাচাই করে দেখবেন যে তাকে আদালতে বিচারের মুখোমুখি করা যাবে কিনা বা তার মানসিক অবস্থা স্থিতিশীল আছে কিনা।

ইতিমধ্যেই ওই শ্বেতাঙ্গ উগ্রপন্থী হামলাকারীর বিরুদ্ধে ৫০ জনকে খুন এবং আরও ৩৯ জনকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

কারাগার থেকে ভিডিও কলের মাধ্যমে আদালতের বিচারে তাকে যুক্ত করা হয়। সে সময় আদালতে উপস্থিত ছিলেন ক্রাইস্টচার্চের হতাহতদের স্বজনরা।

বিষয়:ক্রাইস্টচার্চ হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…