ক্রিকেট

‘একটি ঘটনা ছাড়া নিউজিল্যান্ড সবসময়ই দারুণ ছিল’

ক্রিকেটাররা আলোচনা করছেন, তামিমের সাথে সাক্ষাৎকারের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটাররা একটি সভাকক্ষে বসে আলোচনা করছেন, তামিমের সাথে সাক্ষাৎকারের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

১৫ মার্চ, ক্রাইস্টচার্চ মসজিদ হামলার দুই বছর পূর্ণ হবে। তার কয়েকদিন আগেই শহরটি ছেড়ে বাংলাদেশ দল পৌঁছেছে নিউজিল্যান্ডের আরেক শহর কুউন্সটাউনে। দেশটিতে থাকা বাংলাদেশ দলের জন্য ভয়াবহ অভিজ্ঞতা ছিল দুই বছর আগের সফরটি।

দুঃসহ সেই স্মৃতি ভুলতে বাংলাদেশের ক্রিকেটারদের লেগেছে দীর্ঘসময়। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমে কথা বলেছেন বিষয়টি নিয়ে।

‘দেখুন, আমাদের জীবনের খুব স্পর্শকাতর অংশ এটি। কাটিয়ে উঠত আমাদের লম্বা সময় লেগেছে। যেটা বলেছি, যারা আপনজন হারিয়েছেন, সেই পরিবারগুলোকে শ্রদ্ধা করতে হবে আমাদের। প্রার্থনা করতে হবে যেন তারা সহ্য করতে পারেন। এইতো, আর খুব বেশি গভীরে যেতে চাই না ব্যাপারটির। কারণ এই অনুভূতি খুব ভালো নয়।’

‘এখানে বারবার আসার মতো যথেষ্ট ভালো কিছু নিউজিল্যান্ড আমাদের উপহার দিয়েছে এবং আমি নিশ্চিত, ভবিষ্যতেও আসতে কোনো দ্বিধা থাকবে না আমাদের। ওই একটি ঘটনা ছাড়া নিউজিল্যান্ড সবসময়ই দারুণ ছিল।’

২০১৯ সালের ১৫ই মার্চ, শুক্রবার ছিল দিনটি, জুম্মার নামাজ চলাকালীন সময়ে আল নূর মসজিদ এবং ক্রাইস্টচার্চে লিনউড ইসলামিক সেন্টারে সংগঠিত হয় এক সন্ত্রাসীর এলোপাথাড়ি গুলিবর্ষণের ঘটনা। যেটি নিউজিল্যান্ডের ইতিহাসেই সবচেয়ে মারাত্মক সন্ত্রাসবাদী হামলা।

এতে প্রায় ৫০ জন নিহত হন ও কমপক্ষে ৫০ জনের মতো গুরুতরভাবে আহত হন। ওই মসজিদে জুমার নামাজ আদায় করার কথা ছিল টাইগারদের। হামলার ভয়াবহতা স্বচক্ষে দেখে মসজিদের খুব কাছ থেকে ফিরে আসেন তামিম-মুশফিকরা।

বিষয়:ক্রাইস্টচার্চ হামলা তামিম ভেট্টরি মাহমুদউল্লাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…