চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যালিফোর্নিয়ায় স্কুল সহপাঠীর গুলিতে ২ শিক্ষার্থী নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫২ পূর্বাহ্ণ ১৫, নভেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি মাধ্যমিক বিদ্যালয়ে বন্দুকধারী সহপাঠীর গুলিতে দুই শিক্ষার্থী নিহত এবং পাঁচজন আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন ১৪ বছরের ছাত্র ও অপরজন ১৬ বছরের ছাত্রী।

সিএনএন জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৮ মিনিটে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান্তা ক্ল্যারিতার সাউগস মাধ্যমিক বিদ্যালয় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় একটি হাসপাতাল।

Banglabid

নিরাপত্তাকর্মীরা স্থানীয়দের বিদ্যালয়ের কক্ষ থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। ঘটনাস্থল ঘিরে রেখেছেন পুলিশ।

সিএনএন জানায়, হামলাকারী ১৬ বছর কিশোরের জন্মদিন ছিলো বৃহস্পতিবার। জন্মদিনের উৎসব করতে সহপাঠীরা একত্রিত হয়। এ সময় কিশোরটি তার ব্যাকপেক থেকে বন্দুক বের করে গুলি করতে থাকে।  এতে দুই সহপাঠী নিহত হয় এবং আরও ৫ জন সহপাঠী মারাত্মকভাবে আহত হয়েছে। এসময় বন্দুকধারী নিজেকেও গুলি করে। আহত অবস্থায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Reneta

স্থানীয় পুলিশ প্রশাসন জানায়, ১৬ বছর বয়সী সন্দেহভাজন বন্দুকধারীর অবস্থা গুরুতর। সে নিজের জন্য বন্দুকের শেষ বুলেটটি ব্যবহার করে।

সন্দেহভাজন বন্দুকধারীর নাম নাথানিয়েল বারহো  বলছে সিএনএন।

পুলিশ সন্দেহভাজনের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করছে বলে জানিয়েছে।

“আমরা গুরুত্ব দিয়ে এই ঘটনার তদন্ত করবো এবং সেখানে কি সমস্যা সৃষ্টি হয়েছিলো তা বের করবো”-বলছিলো পুলিশ।

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে হোয়াইট হাউজ।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তিনি বলেন, শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য আজ একটি হৃদবিদারক দিন।

তিনি অঙ্গীকার করে বলেন, আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প এধরনের সহিংসতা বন্ধে অবশ্যই কাজ করবেন।  সহিংসতা বন্ধ এবং আমাদের জনগণকে নিরাপদ না করা পযন্ত আমরা বিশ্রাম গ্রহণ করবো না।

এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প আইন শৃঙ্খলাবাহিনীকে সরাসরি নির্দেশ দিয়েছে বলেন জানান তিনি।

সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন স্কুলে বন্দুকধারীর হামলা হচ্ছে, যা উদ্বেগজনক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

সেঞ্চুরির আগে থেকেই তানজিদের প্রশংসায় পঞ্চমুখ হলেন পন্টিং

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

থামছেই না হাম: প্রাণ হারাল আরও ৪ শিশু, মোট মৃত্যু বেড়ে ৮৯৪

আগস্ট ১৪, ২০২৬

ঝড়ো হাওয়ার শঙ্কা, নিম্নচাপের প্রভাবে বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আগস্ট ১৪, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

দুই সপ্তাহে ১৬ বোমা, সাভার কি জঙ্গিদের নতুন ঘাঁটি?

আগস্ট ১৪, ২০২৬

ডক্টরেট পেয়ে যা বললেন আবেগাপ্লুত রানী মুখার্জী

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT