চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ আগুনে ব্যাপক প্রাণহানীর আশঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫০ পূর্বাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওকল্যান্ডে এক পার্টিতে ভয়াবহ আগুনে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে মৃতের সংখ্যা ৪০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুরনো একটি গুদামে তৈরি ওই নাইট ক্লাবে স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগে বলে জানিয়েছে পুলিশ। ওকল্যান্ড ফায়ার সার্ভিস প্রধান তেরেসা ডেলোচে-রিড জানান, ওই সময় ঘটনাস্থলে ৫০ থেকে ১শ’ জন মানুষ উপস্থিত ছিল।

ঘটনাস্থলে তখন ‘গোল্ডেন ডনা’সহ ৭টি ব্যান্ড দলের কনসার্ট চলছিল। দমকল বিভাগের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে ওই ভবনের ছাদ দিয়ে আগুনের বিরাট শিখা বেরিয়ে আসতে দেখা যায়।california_fire2

আগুনের শিকার ভবনটিতে কোনো ‘স্প্রিঙ্কলার’ ব্যবস্থা (আগুন লাগলে স্বয়ংক্রিয়ভাবে পানি ছিটানোর ব্যবস্থা) ছিল না। এমনকি দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর পরও কোনো অ্যালার্ম শোনেনি বলে ডেলোচে-রিড জানিয়েছেন।

ভবনটি কাঠসহ বিভিন্ন ধরণের আসবাব, পুতুলসহ অসংখ্য জঞ্জালে ঠাসা থাকায় আগুন এত ভয়াবহ রূপ নিয়েছে। এত বেশি জিনিসপত্র জমে গোলকধাঁধার মতো অবস্থা হয়ে থাকায় আগুন নেভাতেও দমকল কর্মীদের অনেক বেশি সমস্যা হয়েছে বলে জানান ফায়ার চিফ।california_fire

ভবন থেকে একমাত্র জরুরি নির্গমন সিঁড়িটি ছিল কাঠের তৈরি। তাও আবার তিনলায়। ভবনটি নির্মাণ নীতিমালা অনুসরণ করে নির্মাণ করা হয়েছিল কিনা এ ব্যাপারে অনুসন্ধান করা হবে বলে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্যালিফোর্নিয়াক্যালিফোর্নিয়া-আগুন
শেয়ারTweetPin

সর্বশেষ

কারিনার মৃত্যুতে বাবার আবেগঘন পোস্ট

মে ১৬, ২০২৬

মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

মে ১৬, ২০২৬

‘বিশ্বের ১০০ প্রভাবশালী সমাজসেবকের তালিকায় স্থান পাওয়ার স্বীকৃতি ব্র্যাকের প্রতিটি কর্মীর’

মে ১৫, ২০২৬

দাঁতের চিকিৎসায় লেজার প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

মে ১৫, ২০২৬

রাষ্ট্রীয় সফর শেষে চীন ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT