আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোয় মসজিদে হামলা

স্যান ডিয়েগোতে মসজিদে হামলার ঘটনায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোয় মসজিদ ও ইসলামিক সেন্টারে হামলা ঘটনায় এক নিরাপত্তা রক্ষীসহ ৫ জনের মৃত্যু হয়েছে| আহত হয়েছেন কয়েকজন। পুলিশ জানিয়েছে, মসজিদের নিরাপত্তা রক্ষীসহ কয়েকজনকে গুলি করার পর আত্মহত্যা করেছে সন্দেহভাজন দুই কিশোর হামলাকারী। হামলাকে ‘বিদ্বেষমূলক অপরাধ’ বিবেচনায় নিয়ে তদন্ত করছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা-এফবিআই। এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের বিভিন্ন মসজিদ, ইসলামিক সেন্টার ও উপাসনালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিষয়:২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা ক্যালিফোর্নিয়া মসজিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…