চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিয়ারে আর মানহীন ছবি করবো না: পরীমনি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০১৯
বিনোদন
A A
‘বিশ্ব সুন্দরী’র মহরত অনুষ্ঠানে পরীমনি। ছবি: ওবায়দুল হক তুহিন

‘বিশ্ব সুন্দরী’র মহরত অনুষ্ঠানে পরীমনি। ছবি: ওবায়দুল হক তুহিন

ক্যারিয়ারের শুরুতে সব ধরনের ছবিতে দেখা গেছে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে। তবে গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ বদলে দিয়েছে তার রুচি। তাইতো এই নায়িকা জোর গলায় বললেন, ক্যারিয়ারে আর মানহীন ছবি করবোই না! এখন থেকে বেছে বেছে ছবিতে অভিনয় করবো। সেজন্য গত দেড় বছর কোনো ছবি করিনি।

‘স্বপ্নজাল’-এ অভিনয় করে মুগ্ধ পরীমনি। ছবিতে শুভ্রা চরিত্রে অভিনয় করে পেয়েছেন সব শ্রেণির দর্শকের প্রশংসা। যা অতীতে আরো কোনো ছবি করে অর্জন করতে পারেননি তিনি। আর এই কারণে এখন থেকে দেখে দেখে গল্প নির্ভর ও মান সম্মত ছবিতেই দেখা যাবে তাকে।

কোনো ধরনের রাখঢাকের তোয়াক্কা না করে এমন স্পষ্টভাষি পরীমনির দেখা মিললো বুধবার বিকেলে। হোটেল সোনারগাঁয়ে আয়োজিত ‘বিশ্ব সুন্দরী’ ছবির মহরত অনুষ্ঠানে। এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন ছোট পর্দার পরীক্ষিত নির্মাতা চয়নিকা চৌধুরী। ছবিতে পরীমনির বিপরীতে দেখা যাবে সময়ের ক্রেজ অভিনেতা সিয়াম আহমেদকে।

‘বিশ্ব সুন্দরী’র গল্পের প্রশংসা করে পরীমনি বলেন, ‘স্বপ্নজাল’-এর পর আমি আর কোনো ছবিতে সাইন করিনি। কেনোনা মানসম্মত কোনো গল্পই পাইনি। অবশেষে ‘বিশ্ব সুন্দরী’র গল্প শুনে মুগ্ধ হয়েছি। আশা করছি, ‘বিশ্ব সুন্দরী’ ছবিটিও বাংলা চলচ্চিত্রে দাগ ফেলবে। দর্শকদের ছুঁয়ে যাবে। আরও বলেন, সুবর্ণা মুস্তাফা ম্যামের সঙ্গে কাজ করা ইচ্ছে ছিল। ওই ইচ্ছেটাও পূরণ হতে যাচ্ছে, আবার ভয়ও লাগছে। না জানি তার কাছ থেকে কতকিছুই শিখতে পারবো!

চয়নিকা চৌধুরীর পরিচালনায় ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ করেছেন রুম্মান রশীদ খান। যিনি এর আগে শাকিব খান ও জয়া আহসান অভিনীত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-২’ এর চিত্রনাট্য করেছিলেন।

‘বিশ্ব সুন্দরী’ কেমন হবে তা নিয়ে নির্মাতা চয়নিকা চৌধুরী আগেই ধারণা দিয়েছলেন। বলেছিলেন, ছবির গল্প প্রেমের, এই গল্প মানবতার, এই গল্প জীবনের জয়গানের। সৌন্দর্য যে শুধু বাহ্যিক নয়, সৌন্দর্য হতে পারে মন-মননের। সেটাই শক্তিশালী একটি চিত্রনাট্যের মাধ্যমে এই গল্পে ফুটে উঠবে।

Reneta

সব শ্রেণির দর্শকের মন ছুঁয়ে দেবে ‘বিশ্ব সুন্দরী’। দর্শক হাসবেন, কাঁদবেন, প্রেমের অনুভূতিতে ভাসবেন। ‘বিশ্ব সুন্দরী’ দেখতে ড্রয়িংরুমের দর্শকরাও হলে আসবেন বলে বিশ্বাস করেন চয়নিকা চৌধুরী।

আগামী জুনে শুটিং শুরু হরে ‘বিশ্ব সুন্দরী’র। এ বছরের শেষের দিকে না হলেও ২০২০ সালের শুরুতে ‘বিশ্ব সুন্দরী’ মুক্তি দিতে চান নির্মাতা।

সিয়াম-পরীমনি ছাড়াও ছবিতে আরো অভিনয় করবেন সুবর্ণা মুস্তাফা, আনন্দ খালেদ ও মনিরা মিঠু।

ছবি: ওবায়দুল হক তুহিন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চয়নিকা চৌধুরীপরীমনিবিশ্ব সুন্দরীলিড বিনোদনসিয়াম আহমেদসুবর্ণা মুস্তাফা
শেয়ারTweetPin

সর্বশেষ

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT