৫৫ কোটি টাকা দিয়ে মুম্বাইয়ে বাড়ি কিনে বর্তমানে বেশ আলোচিত বলিউডের রাজকুমার খ্যাত অভিনেতা শহিদ কাপুর। কিন্তু এরই মাঝে প্রথমবার টেলিভিশনের একটি বিজ্ঞাপনের শুটিংও করে বেশ প্রসংশিত হলেন শহীদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত।
দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন মীরা রাজপুত। আর তার মাঝেই প্রথমবারের মত টেলিভিশনের একটি বিজ্ঞাপনের শুটিং সেরেছেন তিনি। জানা গেছে, এটি শিশু পণ্যের বিদেশি একটি ব্র্যান্ডের বিজ্ঞাপন।
যশরাজ স্টুডিওতে বিজ্ঞাপনের শুটিং সেরেছেন মীরা একাই। শুধু তাই নয়, জীবনের প্রথম বিজ্ঞাপনেই ভালো করেছেন মীরা। তিনি নাকি এক টেকেই বিজ্ঞাপনটির শুট সম্পন্ন করেছেন। বিজ্ঞাপনের বেশিরভাগ অংশের জন্যই মীরাকে দ্বিতীয়বার টেক দিতে হয়নি। শহীদ পত্নীর এই কাজ নাকি বেশ প্রশংসিত হয়েছে।
আগামী কয়েকমাসের মধ্যেই টিভি পর্দায় এই বিজ্ঞাপনটি দেখা যাবে। মীরার এই বিজ্ঞাপনে অভিনয়ের পর প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি মীরা ভবিষ্যতে অভিনয়কেই পেশা হিসাবে বেছে নিতে যাচ্ছেন।








