চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাপিটল ভবনে তাণ্ডব: মৃতের সংখ্যা বেড়ে ৪

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১০ পূর্বাহ্ণ ০৭, জানুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ক্যাপিটল ভবনে তাণ্ডবের সময় আইনপ্রণেতাদের মধ্যে আতঙ্ক. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশন চলার সময় যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে (ক্যাপিটল বিল্ডিং) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকদের তাণ্ডবের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে চার। 

ঘটনার পর প্রথমে পুলিশের গুলিতে এক নারীর মৃত্যুর কথা নিশ্চিত করা হয়েছিল। পরে আরও তিনজনের মৃত্যুর কথা জানায় পুলিশ। তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা নিশ্চিত করা হয়নি। এই তিনজনের মধ্যে একজন নারী এবং অন্য দুজন পুরুষ।

ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার বলেন, মেট্রো পুলিশ ডিপার্টমেন্টের ১৪ জন সদস্য আহত হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

এরই মধ্যে ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের ৪৭ জনকে গ্রেপ্তার করা হয় কারফিউ ভঙ্গ করার দায়ে। বাকিদের লাইসেন্সবিহীন ও নিষিদ্ধ অস্ত্র রাখার দায়ে।

বুধবার দিবাগত শেষ রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরে আবার শুরু হয়েছে কংগ্রেসের অধিবেশন।

এরই মধ্যে ওয়াশিংটনে আগামী ১৫ দিন অর্থাৎ ২১ জানুয়ারি দুপুর ৩টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টা থেকে ওই কারফিউ শুরু হয়।

বুধবার সিনেট ও প্রতিনিধি পরিষদের যৌথ এ অধিবেশন চলার সময় ট্রাম্পের শত শত সমর্থক সেখানে ঢুকে পড়ে ভাঙচুর চালায়। পরিস্থিতি আরও খারাপের শঙ্কায় পুলিশ আইনপ্রণেতাদের সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সভাপতিত্বে শুরু হয় কংগ্রেসের ওই যৌথ অধিবেশন। আগেই ঘোষণা দেওয়া হয়েছিল এ অধিবেশনেই ইলেক্টোরাল কলেজ ভোট গণনা করে স্বীকৃতি দেওয়া হবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জয়।

এছাড়াও বিভিন্ন রাজ্যের ভোট বাতিল নিয়েও আলোচনা হবার কথা ছিল অধিবেশনে। সেখানেই হামলা চালায় ট্রাম্পের সমর্থকরা।

ট্যাগ: ক্যাপিটল ভবনজো বাইডেনডোনাল্ড ট্রাম্পমার্কিন নির্বাচনমার্কিন প্রেসিডেন্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জর্জিয়ায় জয়ে সিনেটের নিয়ন্ত্রণ বাইডেনের হাতে

পরবর্তী

হামলাকে ‘বিদ্রোহ’ বললেন বাইডেন

পরবর্তী
বাইডেন

হামলাকে ‘বিদ্রোহ’ বললেন বাইডেন

ট্রাম্প

ট্রাম্পের ফেসবুক পেজ ও টুইটার অ্যাকাউন্ট ব্লক

সর্বশেষ

আবারও বন্যার শঙ্কা নেপালে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT