চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যানসারে ভুগছেন রণবীরের বাবা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

বলিউডের সাথে যেন ইদানিং ক্যানসারের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে গেছে! সাম্প্রতিক সময়ে ক্যানসারের শিকার হয়ে খবরের শিরোনাম হয়েছেন বেশ কয়েকজন তারকা অভিনেতা অভিনেত্রী। আর এবার সেই তালিকায় নাম শোনা যাচ্ছে কাপুর পরিবারের অন্যতম প্রভাবশালী অভিনেতা ও রণবীর কাপুরের বাবা ঋষি কাপুরের!

সাম্প্রতিক কালে ক্যানসারে আক্রান্ত হওয়া বলিউডের অভিনেতাদের সারি যেন দীর্ঘ হতে চলেছে। প্রথমে অভিনেতা ইরফান খান ও অভিনেত্রী সোনালী বেন্দ্রে, এরপর ক্যানসারে আক্রান্ত হয়ে খবরে এসেছেন অভিনেতা আয়ষ্মান খুরানার স্ত্রী! আর এবার শোনা যাচ্ছে ঋষি কাপুরের নাম।

কাপুর পরিবারের তরফে ঋষির ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর না দিলেও বলিউডে জোর গুঞ্জন চলছে যে, ক্যানসারের তৃতীয় স্তরে অবস্থান করছেন ঋষি কাপুর। এ নিয়ে কোনো বিবৃতি না দিলেও এমন কথা রটেছে মূলত ঋষির একটি টুইট থেকে।

গেল সপ্তাহে ঋষি একটি টুইট করে জানান, ৪৫ বছরে অভিনয় ক্যারিয়ারে এই প্রথম বড় বিরতিতে যাচ্ছি। আসলে আমার শরীরটা খারাপ। চিকিৎসা করাতে বিদেশ পাড়ি দিচ্ছি। সবার শুভ কামনা সঙ্গে থাকলে খুব শিগগির হয়তো ফিরতে পারবো। কিছুদিনের জন্য বলিউডকে বিদায়!

ঋষির এমন টুইটের পর অনেকেই বলাবলি শুরু করেছেন, ক্যানসারেই ভুগছেন ঋষি, কিন্তু তা তিনি ও তার পরিবার জানাতে চাইছে না। অনেকে আবার বলছেন, ক্যানসার না হলেও বড় ধরনের কোনো রোগে আক্রান্ত তিনি। না হলে এমন টুইট করতেন না!

ঋষি কাপুরের ক্যানসারের খবর চাওর হলে কিছুটা বিরক্তি প্রকাশ করেন তার ভাই রণধীর কাপুর। গণমাধ্যমকে ঋষির ক্যানসার হওয়ার খবর নাকচ করে দিয়ে তিনি বলেন, এটা গুজব। ঋষি ভালো আছে। শারীরিক কিছু সমস্যা থাকায় টেস্ট করতেই বিদেশ পাড়ি দিয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরফান খানঋষি কাপুরবলিউডরণবীর কাপুরসোনালী বেন্দ্রে
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ২১, ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT