চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাচ নিতে না পারা, ক্যাচ বুঝতে না পারার মাশুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

সাম্প্রতিক ফর্ম বিবেচনায় পাকিস্তানের যে ব্যাটসম্যানটির উইকেট সবচেয়ে কাঙ্ক্ষিত, সেই বাবর আজম সুযোগ দিলেন শুরুতেই। কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ক্যাচ নিতে পারেননি ইবাদত। পরে ক্যাচ দিয়েছিলেন শান মাসুদও। ফিল্ডাররা এবার বুঝতেই পারলেন না বল ব্যাটে লাগার খবর। দুই সুযোগ জলে ঢালার মাশুল গুনেছে টাইগাররা। দ্বিতীয় সেশনে জুটেছে সাকুল্যে এক উইকেট।

রাওয়ালপিন্ডি টেস্টে বিপরীতে রমরমা অবস্থা পাকিস্তানের। মধ্যাহ্ন বিরতির পর রানের চাকা যেমন ঘুরিয়ে গেছে তারা, অক্ষত রেখেছে ৭ উইকেটও। পথে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে ফিরেছেন শান। আর ফিফটি পেরিয়ে সাদা পোশাকে পঞ্চম শতকের দিকে হাঁটছেন বাবর। লিডের পথে পাকিস্তান।

বাংলাদেশ-২৩৩, পাকিস্তান-২০৬/৩ (৫৫)

জীবন যখন পেলেন, বাবর সবে ২ রানে। নেমে টানা ১৪ বল রান নিতে পারেননি। খোলস ঝেড়ে নড়েচড়ে দাঁড়ানোর আগেই বেড়িয়ে মারতে যেয়ে বাতাসে ভাসালের বল। টানা ডট বল খেলার চাপটাই হয়ত ঝেটিয়ে দিতে চেয়েছিলেন! বড় শটে ব্যাটে-বলে হল না ঠিকমতো। তাইজুলের বলে মিডঅফে ভাসল ক্যাচ, অনেকটা দৌড়ে তাতে হাত ছোঁয়ালেও তালুতে জমাতে পারেননি ইবাদত। পাকিস্তানের রান তখন ১০৭।

এরপর শানকে নিয়ে ১১২ রানের জুটি গড়ে দলীয় সংগ্রহ দুইশ পার করেছেন বাবর। পথে শান মাসুদ তুলেছেন সেঞ্চুরি। ওয়ানডে ঢংয়ে ৫৪ বলে ফিফটির পর টেস্ট মেজাজে ফিরে ১৫৮ বলে ছুঁয়েছেন শতক। তাইজুলের অসাধারণ এক ফুল লেংথ ডেলিভারিতে ড্রাইভ খেলতে যেয়ে বোল্ড হয়েছেন।

অথচ বাংলাদেশ একটি শিশুতোষ ভুল না করতে তিনঅঙ্কের ঘরে যাওয়া হয় না শানের! তখন ৮৬ রানে তিনি, রুবেলের বলে উইকেটের পেছনে লিটনের গ্লাভসে জমা পড়েছিলেন। কিন্তু বল যে স্বাগতিক ওপেনারের ব্যাট ছুঁয়ে গেছে সেটি বুঝতে পারেননি উইকেটরক্ষক লিটন, বোলার রুবেল বা নিকটের কোনো ফিল্ডারই। টিভি রিপ্লেতে স্নিকো মিটারের বিশ্লেষণ দেখে ভুল ভাঙে বাংলাদেশের। ততক্ষণে যা দেরি হওয়ার হয়ে গেছে।

Reneta

সকালটা অবশ্য অন্যরকম ছিল। প্রথমদিনে প্রথম সেশনে বাংলাদেশের তিন ব্যাটসম্যানকে ফিরিয়েছিল পাকিস্তান। দ্বিতীয় দিনে প্রথম সেশনে সফরকারীরা ফেরায় স্বাগতিকদের দুই ব্যাটসম্যানকে। জোড়া সাফল্য আনেন আবু জায়েদ রাহি।

বাংলাদেশ প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট হয়ে যাওয়ার পর শুক্রবার আলোক স্বল্পতায় আর নামতে পারেনি পাকিস্তান। শনিবার শুরু থেকে ব্যাট করছে তারা। দিনের দ্বিতীয় ওভারে আবিদ আজমকে উইকেটের পেছনে লিটনের গ্লাভসে জমা করে প্রথম সাফল্য আনেন রাহি।

টাইগার পেসারের অফস্টাম্পের অনেকটা বাইরে করা বলে খোঁচা দিয়ে ফেরেন অভিষেকের পর টানা তৃতীয় টেস্টে সেঞ্চুরির আশায় থাকা পাকিস্তান তারকা। আগের দুই টেস্টেই একটি করে শতক তুলেছেন আবিদ।

শুরুর ধাক্কা সামলে আরেক ওপেনার শান মাসুদ ও আজহার আলি ৯১ রানের জুটিতে হতাশা বাড়ান। দ্বিতীয় স্পেলে এসে তখন আবারও ত্রাতা সেই রাহিই। জমে ওঠা জুটিটি ভাঙেন তিনি, স্বাগতিক অধিনায়ককে শান্তর ক্যাচ বানিয়ে। রাহির বলে ড্রাইভ খেলতে গিয়ে স্লিপে ধরা পড়েন ৩৪ রান করা আজহার। শান তার আগেই ফিফটি তুলে নিয়েছেন ওয়ানডে ঢংয়ে, পরে সেঞ্চুরি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজহারআবিদবাংলাদেশ-পাকিস্তান টেস্টরাওয়ালপিন্ডি টেস্টরাহিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যৌন নিপীড়নের অভিযোগে বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারি রব ডাইপেরিঙ্কের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত ৪ লাখ শিশুর জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশনের ‘স্প্ল্যাশ’ উদ্যোগ

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, নিহত ৫৪

জুলাই ১৩, ২০২৬

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার যে ‘বিশেষ অনুরোধ’ মঞ্জুর করল ফিফা

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT