চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফিরে জানলেন তিনি আউট নন!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফিরে গেলেন ব্যাটসম্যান। ক্রিজে এলেন নতুন একজন। তিনি যখন খেলার জন্য তৈরি হচ্ছেন, তখন টিভি আম্পায়ার জানালেন আগের ডেলিভারিটি ছিল ‘নো’ বল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দর্শকরা করতালি দিয়ে আবারও স্বাগত জানালেন ‘ক্যাচ আউটে’ ফেরা ব্যাটসম্যানকে।

ঘটনাটি বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্স ও ঢাকা প্লাটুন ম্যাচে। সোমবার কুমিল্লার ওপেনার ভানুকা রাজপাক্সের নামে পাশে তখন ২১ রান, আর কুমিল্লার সংগ্রহ ৪০/২। ওয়াহাব রিয়াজের করা ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলে এ লঙ্কান ব্যাটসম্যান ক্যাচ তুলে দেন সীমানা দড়ির কাছে দাঁড়িয়ে থাকা মেহেদী হাসানের কাছে।

ইয়াসির আলি রাব্বি আসেন নতুন ব্যাটসম্যান হিসেবে। তাকে ফিরে যেতে হয় খানিক পরেই। কারণ, তৃতীয় আম্পায়ার মোর্শেদ আলি খান সুমন টিভি রিপ্লে দেখে ধরে ফেলেন আগের বলে ওয়াহাবের পা থাকেনি পপিং ক্রিজের দাগের ভেতর।

সঙ্গে সঙ্গে ড্রেসিংরুম থেকে দৌড়ে সিঁড়ি বেয়ে মাঠে নামেন রাজাপাক্সে। দলের অনেকেই করতালি দিয়ে স্বাগত জানান। পরে এ লঙ্কান ঘুরিয়ে দেন কুমিল্লার ইনিংসের মোড়। ডানহাতি ব্যাটসম্যান খেলেন ৬৫ বলে ৯৬ রানের অনবদ্য ইনিংস। তাতে দল পায় ১৬১ রানের পুঁজি।

নো বলের সিদ্ধান্তে ঢাকার খেলোয়াড়দের মাঝে দেখা গেছে অসন্তুষ্টি। দলটির ওপেনার তামিম ইকবাল বাংলাদেশি ফিল্ড আম্পায়ার গাজী সোহেলের সঙ্গে অনেকক্ষণ কথা বলেন সেসময়।

টিভি আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও অভিজ্ঞ ম্যাচ রেফারি রকিবুল হাসান জানান, যথাযথ সিদ্ধান্তই দিয়েছেন আম্পায়ার।

Reneta

‘মাঠের বাইরে যাওয়া ব্যাপার না। আউট দেয়ার পর পরবর্তী বল হওয়ার আগ পর্যন্ত তাকে ফিরিয়ে আনতে পারবেন আম্পায়াররা। যদি তাদের মনে হয় এটা নো-বল হয়েছে। তবে মাঠ আম্পায়ারদের উচিৎ ছিল নিশ্চিত না হওয়া পর্যন্ত ব্যাটসম্যানকে মাঠেই আটকে রাখা।’

ক্রিকেটে এমন ঘটনা অবশ্য নতুন নয়। এ বছরের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সেন্ট লুসিয়া টেস্টেও দেখা গিয়েছিল এমন। উইন্ডিজের পেসার আলঝারি জোসেফকে ফিরতি ক্যাচ দিয়েছিলেন বেন স্টোকস। মাঠ ছেড়ে বেরিয়েও গিয়েছিলেন তিনি। টিভি রিপ্লেতে দেখা যায়, ওভার স্টেপিং করেছিলেন জোসেফ। ব্যাটসম্যানকে আবার ডেকে পাঠান আম্পায়ারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT