চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৌতিনহোর জায়গায় বার্সার ভাবনায় তিন বিকল্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

এক বছর হয়ে গেছে বার্সেলোনায় যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার ফিলিপে কৌতিনহো। লিভারপুল থেকে তাকে রেকর্ড অর্থে দলে নিয়েছিল কাতালান জায়ান্টরা। নতুন ক্লাবে শুরুতে নজর কাড়লেও, বর্তমানে তেমন ছন্দে নেই। কারণ, চোটের সঙ্গে ধারাবাহিকতার অভাব।

স্পেনের সংবাদ মাধ্যমে রিপোর্ট অনুযায়ী, তাকে বিক্রি করতে চায় বার্সা। কৌতিনহোকে আবার নিজেদের রাডারে রেখেছে পিএসজির মতো দলও। তবে তাকে বিক্রি করলে তার পরিবর্ত হিসাবে কাকে নিতে পারে বার্সা?

এই প্রশ্নের উত্তরে স্প্যানিশ মিডিয়া জানাচ্ছে, ব্রাজিলিয়ান তারকা ক্লাব ছাড়লে তার জায়গায় তিন বিকল্প নিয়ে ভাবছে বার্সা।

তিন বিকল্পের একজন পিএসজিতে খেলা জার্মান তারকা ড্রাক্সলার। পিএসজির অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার তিনি। চলতি মৌসুমে ফরাসি ক্লাবের নতুন কোচ টমাস টুখেলের তত্ত্বাবধানে বেশ নজর কেড়েছেন। গুরুত্বপূর্ণ পাস, অ্যাসিস্ট সবই রয়েছে তার নামের পাশে। তবে তাকে নিতে গেলে ৫ কোটি পাউন্ড খরচ করতে হবে বার্সাকে। অন্যদিকে কুতিনহোর দর ১২ কোটি পাউন্ডের কাছাকাছি। ফলে কুতিনহোকে দিয়ে ড্রাক্সলারের নেয়ার সঙ্গে আর্থিক লাভ করতেও পারে বার্সা।

আছেন এই মুহূর্তে আর্জেন্টিনার একজ ভবিষ্যৎ। জুভেন্টাসের অন্যতম তারকা ফুটবলার পাওলো দিবালা। তবে চলতি মৌসুমে প্রথম দলে তেমন সুযোগ পাচ্ছেন না। পাস বাড়ানো, অ্যাসিস্ট সবেতেই এগিয়ে তিনি। অন্যদিকে আর্জেন্টিনার ফুটবলার তিনি। ফলে মেসির সঙ্গে তাকে পেলে লাভ হবে বার্সা-আর্জেন্টিনার।

তিনজনের অন্যজন ক্রিস্টিয়ান এরিকসন। এই মুহূর্তে বিশ্বের অন্যতম তারকা ফুটবলার ডেনমার্কের এরিকসন। চলতি মৌসুমে টটেনহ্যাম জার্সিতে ১২টি অ্যাসিস্ট রয়েছে তার নামের পাশে। ক্যারিয়ারে ট্রফি জিততে মরিয়া তিনি। ফলে কৌতিনহোর জায়গায় মিডফিল্ডে ভরসা কাণ্ডারি হতে পারেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৌতিনহোবার্সালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল জার্সিতে শেষ ম্যাচ কিনা, জানালেন রোনালদো

জুলাই ৭, ২০২৬

ইউরো শিরোপা জয় বিশ্বকাপের সমতুল্য: রোনালদো

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কৃষক অপহরণের অভিযোগে এনসিপি নেতা আটক, থানার সামনে বিক্ষোভ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও সংসদে বসছে বাজেট অধিবেশন

জুলাই ৭, ২০২৬

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT