চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৌতিনহোকে বিক্রি করতে পারলে মার্টিনেজকে পাবে বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ণ ১১, জুলাই ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার লৌতারো মার্টিনেজের সঙ্গে সমঝোতায় পৌঁছে গেছে বার্সা, এমন খবর ইএসপিএন এফসির। সমস্যা এক জায়গাতেই, এমুহূর্তে পর্যাপ্ত অর্থ নেই ক্লাবটির হাতে। সেই সমস্যা এড়াতে ফিলিপে কৌতিনহোকে বিক্রির চেষ্টায় আছে বার্সা।

বার্সার সঙ্গে মোটামুটি মৌখিক চুক্তিতে পৌঁছে গেছেন ২২ বছর বয়সী মার্টিনেজ। এখন সবকিছু নির্ভর করছে ইন্টার মিলানের সঙ্গে কীভাবে মধ্যস্থতায় আসবে বার্সা তার উপর। এবারের দলবদলের জন্য যে ২০০ মিলিয়ন ইউরো বরাদ্দ রাখতে চেয়েছিল কাতালানরা, করোনাভাইরাসের কারণে সেটা সম্ভব হয়নি।

সমস্যা মার্টিনেজের বাই আউট ক্লজ নিয়েও। ১১১ মিলিয়ন ইউরোর কমে কোনভাবেই এ আর্জেন্টাইনকে ছাড়তে চায় না ইন্টার। আবার বার্সাও এত অর্থ খরচ করে দলবদল সারতে চাইছে না। জুভেন্টাসের সঙ্গে পিয়ানিচ-আর্থারের মতো করে খেলোয়াড় অদলবদল করা যায় কিনা সে চেষ্টা থাকলেও ইন্টার চায় নগদ অর্থ।

তাই কৌতিনহোকে বিক্রির চেষ্টায় আছে বার্সা। ২০১৮ সালে ১৬০ মিলিয়ন ইউরোয় আনা ব্রাজিলিয়ান তারকার দলবদল ফ্লপ হওয়ায় এবার বেশ সতর্ক ক্লাবটি। আর যে দামে কেনা হয়েছে তার মোটামুটি দামও যে বর্তমান সময়ে পাওয়া যাবে না সেটা নিয়েও দুশ্চিন্তায় বার্সা।

কৌতিনহোর এজেন্ট কিয়া জুরাবচিয়ান জানিয়েছেন, তার মক্কেলের ইচ্ছা আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরা। কয়েকটি ক্লাবের ইচ্ছাও আছে তাকে কেনার। তবে উপযুক্ত মূল্যের অভাবে কৌতিনহোকে ছাড়ছে না বার্সা।

অন্য খেলোয়াড়দের দিয়ে চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছে বার্সা। নেলসন সেমেদোও, ইভান রাকিটিচরা লাইনে আছেন। উসমানে ডেম্বেলেকেও বিক্রির চেষ্টা চলছে। ইনজুরি প্রবণ এই ফরোয়ার্ডকে কেনার ব্যাপারে অন্য ক্লাবগুলোর খুব একটা আগ্রহ নেই যদিও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টারকৌতিনহোবার্সামার্টিনেজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

লবন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

জুলাই ১৬, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT