চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোয়ার্টারে দেখা মিলবে এমবাপে-নেইমার জুটির!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

আশার পথটা দেখাচ্ছেন পিএসজি কোচ টমাস টুখেল। প্যারিসের ক্লাবটির কোচের আশা, বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে আটালান্টার বিপক্ষে মাঠে দেখা যাবে তার অন্যতম ভরসা কাইলিয়ান এমবাপেকে।

সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে ৩৪ ম্যাচে ৩০ গোল করা এমবাপে ২৪ জুলাই ফ্রেঞ্চ কাপের ফাইনালে সেন্ট আতিয়েনের বিপক্ষে ম্যাচে গোড়ালিতে গুরুতর চোট পান। এরপর থেকে শেষ আটে তাকে না খেলানোর ব্যাপারে ডানা মেলে নানা আলোচনা।

পর্তুগালের লিসবনে কোয়ার্টার ফাইনাল ম্যাচে এমবাপেকে দলে রেখেছেন কোচ টুখেল। অনুশীলনেও দেখা গেছে ২১ বছর বয়সী ফরোয়ার্ডকে। মঙ্গলবার অনুশীলন শেষে টুখেল জানিয়েছেন, মাঠে কোনো সমস্যা হয়নি এমবাপের।

‘সে ভালোই অনুশীলন করেছে এবং কোনো অতিরঞ্জিত কিছু ঘটেনি। বুধবারের ম্যাচে সে থাকবে।’

দলে থাকলেও অবশ্য খুব বেশি প্রয়োজন ছাড়া এমবাপেকে মূল একাদশে রাখতে চাইছেন না টুখেল। মাঠে নেইমার-এমবাপে জুটিটা শেষ মুহূর্তের জন্য জমা রাখতে চাইছেন তিনি।

‘বুঝতে পারছি নেইমারের উপর এতে খুব চাপ পড়ে যাবে। তবে সে চাপ ভালোবাসে। আমরা খুশি যে এমবাপে দলের সঙ্গে আছে, আর আমরা নেইমারের সঙ্গে তাকে দলে রেখে খেলা শেষ করার সুযোগ পাবো। তাদের দুজনের মধ্যে বোঝাপড়াটা বেশ দারুণ।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেকোয়ার্টারচ্যাম্পিয়ন্স লিগনেইমারপিএসজি-আটালান্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে পৃথক ঘটনায় নিহত ২

জুলাই ১২, ২০২৬

আর্জেন্টিনা কখনও সেমিফাইনালে হারেনি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল আহত বাঘিনী

জুলাই ১২, ২০২৬

মৌসুমী নিম্নচাপে বদলে যাচ্ছে বর্ষাকালে বৃষ্টির ধরণ

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT