চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোয়ার্টারে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ভেনেজুয়েলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২০ পূর্বাহ্ণ ২৪, জুন ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

শঙ্কা ছিল। ছিল হতাশাও। সেসব কাটিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। গ্রুপপর্বের শেষ ম্যাচে কাতারকে ২-০ গোলে হারিয়ে নিজ গ্রুপে রানার্সআপ হয়ে শেষ আটের টিকিট কাটে লিওনেল মেসির দল।

শেষ আটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা। রিও ডি জেনেরিওতে আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় গ্রুপ ‘এ’ রানার্সআপদের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

‘বি’ গ্রুপে কলম্বিয়ার কাছে ২-০ গোলে হেরে কোপা আমেরিকা অভিযান শুরু করে আর্জেন্টিনা। পরের ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করায় ছিটকে পড়ার শঙ্কা জাগে আলবিসেলেস্তেদের। কাতারের বিপক্ষে গা ঝাড়া দেয়া পারফরম্যান্সে কোয়ার্টার ধরা দিল আকাশী-নীলদের।

Banglabid

একই গ্রুপে রাতের অন্য ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টারে জায়গা করে নিয়েছে আগেই শেষ আট নিশ্চিত করা কলম্বিয়া।

রোববার রাতে গ্র্যামিও অ্যারেনায় ম্যাচের শুরুতেই আর্জেন্টিনাকে এগিয়ে নেন লৌতারো মার্টিনেজ। খেলার শেষদিকে সার্জিও আগুয়েরোর গোলে স্বস্তির জয় নিশ্চিত করার পাশাপাশি কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।

এদিন ম্যাচের চতুর্থ মিনিটে কাতারের ডিফেন্ডারের ভুলে ডি-বক্সের ভেতরে বল পেয়ে যান মার্টিনেজ। গোলমুখ থেকে প্রতিপক্ষের জাল খুঁজে নিতে কষ্ট হয়নি ইন্টার মিলান ফরোয়ার্ডের।

Reneta

ম্যাচের ২২তম মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন আগুয়েরো। মেসির বাড়ানো পাস থেকে বল পেয়ে ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ডের নেয়া শট লক্ষ্যের বাইরে চলে যায়।

বিরতির আগে ফের গোলের সুযোগ নষ্ট করে আর্জেন্টিনা। ৩৯তম মিনিটে দুবার সুযোগ পেয়েও গোল করতে পারেননি মার্টিনেজ।

মধ্যবিরতির পর গোলের জন্য আক্রমণ শানাতে থাকে মরিয়া আর্জেন্টিনা। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় সফলতা মিলছিল না। ৬০তম মিনিটে মেসির পাস ধরে আগুয়েরোর নেয়া শট কাতার ডিফেন্ডারের গায়ে লেগে বাহিরে চলে গেলে ফের হতাশ হতে হয়।

ম্যাচের তখন ব্যবধান বাড়াতে মরিয়া আর্জেন্টিনা একাধিক সুযোগ নষ্ট করে ফেলেছে। ১২ মিনিট পর গোল মিসের মহড়ায় যোগ দেন মেসিও। বক্সের ভেতরে অরক্ষিত অবস্থায় বল পেয়েও নিজের শট লক্ষ্যে রাখতে পারেননি কিং লিও।

পরে ৮২তম মিনিটে আর ভুল করেননি আগুয়েরো। পাওলো দিবালার পাস থেকে বল পেয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করে আর্জেন্টিনাকে কোয়ার্টারে তোলেন ম্যানসিটি তারকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনা-ভেনেজুয়েলাকোপা আমেরিকা-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উইলিয়ামসন ও পুরো দলের শাস্তি

পরবর্তী

মৌলভীবাজারে ট্রেন দুর্ঘটনা: এখন পর্যন্ত যা জানা গেছে

পরবর্তী
মৌলভীবাজার-ট্রেন দুর্ঘটনা-বগি লাইনচ্যুত

মৌলভীবাজারে ট্রেন দুর্ঘটনা: এখন পর্যন্ত যা জানা গেছে

মির্জা ফখরুলের শূন্য আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

সর্বশেষ

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬

নতুন ‘রদ্রির’ খোঁজে ম্যানসিটি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT