চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলিকে পেছনে ঠেলে সিংহাসনে ফিরলেন স্মিথ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

একবছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর ব্যাটে রানবন্যা ছুটিয়েছেন স্টিভেন স্মিথ। তাতে আবারও টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা ব্যাটসম্যানের সিংহাসনটা ফিরে পেলেন অজিদের সাবেক অধিনায়ক। বিপরীতে নিজের ব্যর্থতায় পেছনে পড়ে দুইয়ে নেমে গেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

জ্যামাইকা টেস্টে জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০তে সিরিজ এনেছে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপে আপাতত শীর্ষে কোহলির দল। এই টেস্টে ভালোই ব্যাট করেছেন ভারত অধিনায়ক। প্রথম ইনিংসে করেছেন ৭৬। কিন্তু দ্বিতীয় ইনিংসে প্রথম বলে শূন্য করেই হল যত সর্বনাশ!

অন্যদিকে হেডিংলি টেস্টে না খেলেও তার আগে ১২৬ গড়ে মাত্র তিন ইনিংসে ৩৭৮ রান করেছিলেন স্মিথ। এজবাস্টন টেস্টে আবার দুই ইনিংসেই ছিল সেঞ্চুরি। তাতে কোহলির ঘাড়ে তপ্ত নিঃশ্বাস ফেলছিলেন। ভারত অধিনায়ক একটা ইনিংসে গোল্ডেন ডাক মারতেই সেটা হয়ে এলো আশীর্বাদ! এক পয়েন্টের তফাতে স্মিথ উঠে গেলেন শীর্ষে। তার রেটিং এখন ৯০৪, কোহলির ৯০৩।

২০১৫ সাল থেকেই আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে সেরা ব্যাটসম্যান ছিলেন স্মিথ। ২০১৮ সালে সাউথ আফ্রিকায় বল টেম্পারিং কাণ্ডে বিতর্কিত হয়ে একবছরের জন্য পান নিষেধাজ্ঞা। সময়টাতে তাকে টপকে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে যান কোহলি। সাদা পোশাকে ফিরে পুরনো সিংহাসন ফিরে পেতে অজি ব্যাটসম্যান সময় নিলেন মাত্র তিন ইনিংস। এজবাস্টনে ১৪৪ ও ১৪২ রানের দুই সেঞ্চুরির পর লর্ডসে ৯২ রানের ইনিংসটি নড়িয়ে দেয় কোহলির রাজ্য।

র‍্যাঙ্কিংকে আরও মজবুত করার সুযোগ স্মিথের সামনে। বুধবার থেকে ওল্ড ট্রাফোর্ডে শুরু হচ্ছে অ্যাশেজের চতুর্থ টেস্ট। সিরিজে তারপর বাকী আরও একটি ম্যাচ। শুরুর ধারা বজায় রাখতে পারলে নিজেকে নিয়ে যেতে পারবেন ধরাছোঁয়ার বাইরেই!

কোহলির সামনেও সুযোগ থাকছে। আগামী মাসে সাউথ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলতে যাবে তার দল। ২ অক্টোবর থেকে শুরু হবে সিরিজ। এরপর ঘরের মাটিতে আছে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ।

Reneta

অধিনায়কের নিচে নেমে যাওয়ার দিনে উন্নতি হয়েছে আজিঙ্কা রাহানের। দশ থেকে র‍্যাঙ্কিংয়ের সাতে উঠে এসেছেন ভারতীয় ব্যাটসম্যান। ৪০ থেকে ৩০ হয়েছে আরেক ব্যাটসম্যান হনুমা বিহারির র‍্যাঙ্কিং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াবিরাট কোহলিভারতলিড স্পোর্টসস্টিভেন স্মিথ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অক্ষয়ের দেখা পেতে রাস্তায় ১৮ দিন!

পরবর্তী

‘ফ্যামিলি ম্যান’ মনোজ, প্রথমবার ওয়েবে

পরবর্তী

‘ফ্যামিলি ম্যান’ মনোজ, প্রথমবার ওয়েবে

কাশ্মীরে বিয়ের আনন্দেও নিষেধাজ্ঞা

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ টিমের অনুমানই সঠিক হল, চ্যাম্পিয়ন হল স্পেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT