চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলিকে টপকে আবারও সেরা স্মিথ, এগিয়েছেন মুশফিক-মুমিনুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বিরাট কোহলি-স্টিভেন স্মিথের লড়াইটা যেন বেশ জমে উঠেছে। সেরা ব্যাটসম্যান হওয়ার দৌড়ে একজন এগিয়ে যাচ্ছেন তো আরেকজন কয়েক সপ্তাহের মধ্যে তাকে নামিয়ে উঠে যাচ্ছেন চূড়ায়। চলতি সপ্তাহে যেমন আরও একবার দুজনের র‍্যাঙ্কিংয়ে অদল-বদল হয়েছে। সেখানে ভারতীয় অধিনায়ক কোহলিকে দুই নম্বরে নামিয়ে টেস্টের সেরা ব্যাটসম্যানের র‍্যাঙ্কিংয়ে আরও একবার শীর্ষে উঠলেন অস্ট্রেলিয়ার স্মিথ।

শীর্ষে উঠতে স্মিথকে কিছুই করতে হয়নি। যা করার কোহলিই করেছেন। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসে করেছেন ২ ও ১৯। দল হেরেছে ১০ উইকেটের বড় ব্যবধানে। নিজের ব্যাটিংয়ে দুর্দশা ও আর দলের হারে গুরুত্বপূর্ণ রেটিং পয়েন্ট হারিয়েছেন ভারত অধিনায়ক। স্মিথের সঙ্গে তার পয়েন্ট ব্যবধান এখন ৫। ৯১১ পয়েন্ট স্মিথের, কোহলির ৯০৬।

ওয়েলিংটনে ৮৯ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেছিলেন কেন উইলিয়ামসন। তার সুফল পাচ্ছেন র‍্যাঙ্কিংয়ে। ৮৫৩ পয়েন্ট নিয়ে স্মিথ-কোহলির পরেই নিউজিল্যান্ড অধিনায়কের নাম। ৮২৭ পয়েন্টে চারে আরেক অজি ব্যাটসম্যান মার্নাস লাবুশেন। পাঁচে পাকিস্তানের বাবর আজম।

জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিকুর রহিম। অপরাজিত ২০৩ রানের ইনিংস খেলে পাঁচ ধাপ এগিয়েছেন এ ব্যাটসম্যান, ৬৫৫ রেটিং পয়েন্টে উঠে এসেছেন সেরাদের ২০ নম্বর স্থানে।

একই টেস্টে ১৩২ রানের ইনিংস খেলে পাঁচ ধাপ এগিয়েছেন বাংলাদেশের সাদা পোশাকের অধিনায়ক মুমিনুল হক। তার র‍্যাঙ্কিং এখন ৩৯।

তবে বড় লাফ দিয়েছেন নাঈম হাসান। দুই ইনিংসে ৯ উইকেট শিকারে ২৯ ধাপ এগিয়ে বোলারদের ৩৮ নম্বর র‍্যাঙ্কিংয়ে উঠে এসেছেন এ অফস্পিনার। ১১ ধাপ এগিয়ে ৪৬ নম্বর স্থানে আছেন টাইগার পেসার আবু জায়েদ রাহি। ৯০৪ রেটিং নিয়ে বোলারদের সেরা স্থানে যথারীতি প্যাট কামিন্স।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাঈম হাসানবিরাট কোহলিমুমিনুল হকমুশফিকুর রহিমলিড স্পোর্টসস্টিভেন স্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

মিরপুরে যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি, নিহত ১

জুলাই ২৫, ২০২৬
বৃষ্টির আগে ঝড়ো বাতাসে দোল খাচ্ছে পাম গাছগুলো. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কিছু জেলায় ঝড়-বৃষ্টির আভাস

জুলাই ২৫, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কী?

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কী?

জুলাই ২৫, ২০২৬

বৃক্ষমেলায় ছাদকৃষি উপযোগী চারা ও সরঞ্জাম বিক্রি বেড়েছে

জুলাই ২৫, ২০২৬

মেট্রো স্টেশনের নিচে রহস্যময় ছাতা, ভেতর থেকে উদ্ধার বোমা সদৃশ বস্তু

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT