বিনোদন

কোরিয়ায় চলচ্চিত্র উৎসবে অরুণ চৌধুরীর ‘আলতা বানু’

তৃতীয় কোনো চলচ্চিত্র উৎসবে প্রদর্শনী হতে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘আলতা বানু’

কোরিয়ায় চলচ্চিত্র উৎসবে অরুণ চৌধুরীর ‘আলতা বানু’

গেল এপ্রিলে দেশজুড়ে মুক্তি পেয়েছিলো অরুণ চৌধুরী পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘আলতা বানু’। মুক্তির পর ছবির জন্য সব শ্রেণির দর্শকের কাছ থেকে বেশ প্রশংসা কুড়ান নির্মাতা। এমনকি কানাডা ও কলকাতায় আয়োজিত দুটি চলচ্চিত্র উৎসবেও প্রদর্শীত হয় ছবিটি। আলোচিত এই ছবিটি এবার কোরিয়ায় একটি চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেল!

আগামি ১৯ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর কোরিয়ায় বসতে চলেছে এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ চলচ্চিত্র উৎসব ‘পিয়ং ইয়ং ফিল্ম ফেস্টিভ্যাল’। আর এখানেই ২৩ সেপ্টেম্বর প্রদর্শিত হবে অরুণ চৌধুরীর ‘আলতা বানু’। খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

এর আগে কানাডার টরেন্টেটো আয়োজিত দক্ষিণ এশিয়ার ছবিগুলো নিয়ে আয়োজিত চলচ্চিত্র উৎসবে ‘আলতা বানু’ নিয়ে যান অরুণ চৌধুরী। সেখানে ইমপ্রেস টেলিফিল্মের ছবিটি বেশ প্রশংসা কুড়ায়। এরপর কলকাতার নন্দনে আয়োজিত ‘বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল’-এ প্রদর্শিত হয় ছবিটি।

দুই বোনের বন্ধন এবং কষ্টের উপাখ্যান ‘আলতাবানু’। শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের কাহিনি অবলম্বনে নির্মিত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটির চিত্রনাট্য করেছেন বৃন্দাবন দাস।

‘আলতা বানু’ চলচ্চিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, আনিসুর রহমান মিলন, রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, দিলারা জামান, সাবেরী আলম প্রমুখ।
ইউটিউবে ‘আলতা বানু’: 

বিষয়:আলতা বানু ইমপ্রেস ফরিদুর রেজা সাগর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…