কোরিয়ায় শান্তির হাওয়া
৬৫ বছর পর সাউথ ও নর্থ কোরিয়ার বৈঠক
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
১৯৫৩ সালের কোরিয়া যুদ্ধের পর ৬৫ বছরে এই প্রথম নর্থ কোরিয়ান নেতা কিম জং উন সাউথ কোরিয়ায় পা রাখলেন। কিম জং উন সাউথ কোরিয়ায় পৌঁছালে সীমান্তের সামরিক সীমারেখায় তাকে স্বাগত জানান দক্ষিণের প্রেসিডেন্ট মুন জায়ে ইন। কোরীয় উপদ্বীপ বিভক্তকারী সীমান্তরেখার কাছে পানমুনজামের ডিমিলিটারাইজড এলাকার পিস হাউসে আনুষ্ঠানিক বৈঠকে বসেন দুই নেতা। ঐতিহাসিক বৈঠকটি ছিল আনন্দদায়ক ও বন্ধুত্বপূর্ণ। এছাড়া যে যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে ১৯৫৩ সালে কোরিয়া যুদ্ধের অবসান হয়েছিল, সেই চুক্তিকে এ বছরের মধ্যে শান্তিচুক্তিতে পরিণত করার উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে দুই দেশ বৈঠকে বসবে বলেও সিদ্ধান্ত হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






