কোরবানীর ২শ’ টন বর্জ্য ২৪ ঘণ্টায় অপসারণ করবে রংপুর সিটি কর্পোরেশন

রংপুর সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণের জন্য ব্যবহৃত ট্রাক, শহরের রাস্তার পাশে চলাচল করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
২৪ ঘণ্টার মধ্যে ২শ’ টন কোরবানীর বর্জ্য অপসারণ টার্গেট নিয়ে কাজ শুরু করেছে রংপুর সিটি কর্পোরেশন।
শনিবার দুপুরে নগরীর শাপলা চত্ত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু।
এসময় বর্জ্য অপসারণ কমিটির সভাপতি কাউন্সিলর মাহবুবার রহমান মঞ্জু, সেকেন্দার আলীসহ সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, বর্জ্য অপসারণে রংপুর নগরীর ৩৩টি ওয়ার্ডে সিটি কর্পোরেশনের ১ হাজার ৩৭ জন জনবল কাজ করছে। এ কাজে ২৫টি ডাম্প ট্রাক, ৯০টি ট্রলি ভ্যান নিয়োজিত রয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






