স্বাস্থ্য

কোভ্যাক্সিনের চেয়ে বেশি এন্টিবডি তৈরি করছে কোভিশিল্ড

সুরক্ষা টিকা নেওয়ার জন্য ভ্যাকসিনের সিরিঞ্জ ও ভ্যাকসিনের বোতল. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন স্বাস্থ্যকর্মী COVID-19 ভ্যাকসিনের জন্য সিরিঞ্জে টিকা নিচ্ছেন, স্বাস্থ্যসেবা কার্যক্রমের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

কোভিশিল্ড ভ্যাকসিন কোভ্যাক্সিন এর চেয়ে বেশী এন্টিবডি তৈরি করছে বলে এক প্রাথমিক গবেষণায় দাবি করা হয়েছে।

এই গবেষণা পরিচালনা করেছে করোনাভাইরাস ভ্যাকসিন-ইনডিউসড এন্টিবডি টাইটার (কোভ্যাট)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর কর্মী, যারা স্বাস্থ্য সেবায় নিয়োজিত তাদের মধ্যে এ গবেষণা পরিচালনা করা হয়েছে। এসব কর্মী কোভিশিল্ড বা কোভ্যাক্সিনের উভয় ডোজ টিকা নিয়েছেন।

গবেষণায় দেখা গেছে, প্রথম ডোজ নেয়ার পরই কোভ্যাক্সিন এর চেয়ে কোভিশিল্ড টিকা করোনাভাইরাসের বিপক্ষে তুলনামূলক বেশী প্রতিরোধ গড়ে তুলছে।

গবেষণা প্রতিবেদনটি এখনও প্রকাশিত হয়নি। সে কারণে কোন চিকিৎসা নির্দেশনায় এ পর্যবেক্ষণ ব্যবহার না করার সুপারিশ করা হয়েছে।

কোভ্যাট বলছে, দুই ডোজ টিকা গ্রহণের পর কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন খুব ভালো এন্টিবডি তৈরি করছে। তবে দুটি টিকার মধ্যে কোভিশিল্ড এর সাড়া বেশি ভালো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যার ৫৫২ জন স্বাস্থ্যসেবা কর্মীর মধ্যে গবেষণাটি পরিচালনা করা হয়েছে। এর মধ্যে পুরুষ ৩২৫ জন এবং নারী ২২৭ জন। প্রথম ডোজ টিকা নেওয়ার পর ৭৯.৩ শতাংশ কর্মীর শরীরে ভাল প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। টিকা নেওয়ার ২১ দিন থেকে ৬ মাসের মধ্যে স্বাস্থ্যসেবা কর্মীদের শরীর থেকে চারবার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে।

গবেষণা বলছে, কিছু পার্থক্য থাকলেও দুই ধরণের টিকাই এন্টিবডি তৈরি করছে ভালো মাত্রায়।

বিষয়:এন্টিবডি করোনাভাইরাস কোভিশিল্ড কোভ্যাক্সিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…