চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোভিড -১৯ জরুরি পরিস্থিতি পুনর্মূল্যায়ন করবে ডাব্লিউএইচও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ণ ২৮, জুলাই ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) বলেছে, কোভিড -১৯ এর জরুরি পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যে চলতি সপ্তাহের শেষদিকে একটি গুরুত্বপূর্ণ কমিটি বৈঠকে বসবে। 

ডাব্লিউএইচও ছয় মাস আগে এ নিয়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।

ডাব্লিউএইচও প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস সোমবার সাংবাদিকদের বলেন, সংস্থার জরুরি কমিটি মহামারি ছড়িয়ে পড়া নিয়ে ঘোষিত জরুরি পরিস্থিতি পুনর্মূল্যায়নের জন্যে বৈঠকে বসবে।

ছয়মাস আগে ডাব্লিউএইচও ‘পাবলিক হেলথ এমার্জেন্সি অব ইন্টারন্যাশনাল কনসার্ন’ ঘোষণা করে। আন্তর্জাতিক স্বাস্থ্য বিধির আওতায় এ ঘোষণায় সর্বোচ্চ সতর্কতার কথা বলা হয়েছিল। আর প্রতি ছয়মাস পর এ ঘোষণার পুনর্মূল্যায়ন অবশ্যই করা উচিত।

কোভিড- ১৯ এর আগে এবং ২০০৭ সালে আন্তর্জাতিক স্বাস্থ্য বিধি পরিবর্তনের পর ডাব্লিউএইচও মাত্র পাঁচ দফা এ ধরণের ঘোষণা দিয়েছিল। একবার সোয়াইন ফ্লু, পোলিও, জাইকা এবং ইবোলার ক্ষেত্রে দু’বার।

টেডরস বলেন, এসবের মধ্যে বর্তমান মহামারি সবচেয়ে মারাত্মক। তিনি আরো বলেন, গত ৩০ জানুয়ারি যখন আমি ‘পাবলিক হেলথ এমার্জেন্সি অব ইন্টারন্যাশনাল কনসার্ন’ ঘোষণা করি তখন চীনের বাইরে করোনা সংক্রমিত লোকের সংখ্যা ১শ’রও কম ছিল এবং কোন মৃত্যু ছিল না।

Reneta

কিন্ত এরপর বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ৬০ লাখ ছাড়িয়ে গেছে এবং এ পর্যন্ত মারা গেছে ছয় লাখ ৫০ হাজার লোক।

তিনি বলেন, কোভিড -১৯ আমাদের বিশ্বকে পাল্টে দিয়েছে। এটি মানুষে মানুষে যেমন নৈকট্য তৈরি করেছে তেমনি দূরেও সরিয়ে দিয়েছে।

টেডরস বলেন, গত ছয়মাস ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাস মোকাবেলায় বিভিন্ন দেশকে নিরলসভাবে সমর্থন জুগিয়ে আসছে।

যদিও কেউ কেউ ভাইরাস মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র সংস্থাটির বিরুদ্ধে চীনের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনে তহবিল বন্ধ করে দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসবিশ্ব স্বাস্থ্য সংস্থা
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT