ডিজিটাল শর্ট

কোন অবস্থাতেই ভোট বর্জন নয়: ড. কামাল

সকল বাধা, ভয়, সংশয় উপেক্ষা করে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। তিনি বলেন: আপনারা সকাল সকাল ভোট দিতে যাবেন। আপনারা যদি ভোট দিতে যান, তাহলে দুর্বৃত্তরা পালিয়ে যাবে। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে ড. কামাল এসব কথা বলেন। ড. কামাল বলেন: রাত পোহালেই ভোট, দেশে উৎসবের আবহ থাকার কথা। কিন্তু মানুষের মনে এখনো অনেক সংশয়, সন্দেহ। এই সংশয় দূর করা খবুই জরুরি। আমি ভোটারদের প্রতি আহ্বান জানাই, আপনার সব সংশয় উপেক্ষা করে ভোট দিতে যাবেন।

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

বিষয়:এমহোম ঐক্যফ্রন্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…