চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনো বিতর্কিত ব্যক্তিকে যুবলীগের কাউন্সিলর, ডেলিগেট করা যাবে না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ যুবলীগের সপ্তম কংগ্রেসে কোনো বিতর্কিত ব্যক্তিকে কাউন্সিলর ও ডেলিগেট করা যাবে না- এমন নির্দেশের পাশাপাশি ছয় দফা নির্দেশনা দিয়েছে সম্মেলন প্রস্তুতি কমিটি। 

কমিটির সদস্য সচিব এবং সংগঠনটির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি এরই মধ্যে যুবলীগের সব ইউনিটে পৌঁছে দেওয়া হয়েছে।

জেলা ও মহানগর কমিটিকে দেওয়া ওই নির্দেশনার মধ্যে রয়েছে;

১. জেলা ও জেলার অধীন শাখাগুলোর মৃত বা নিহত যুবলীগ কর্মীদের নাম, ঠিকানা ও রাজনৈতিক পদবী ছবিসহ আগামী ১০ নভেম্বরের মধ্যে সম্মেলন প্রস্তুতি কমিটির দফতর উপ-কমিটিতে (যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়) পাঠাতে হবে।

২. সম্মেলেনের আগ (২৩ নভেম্বর) পর্যন্ত জেলা, জেলার অধীন, মহানগর ও মহানগরের অধীন কোনো কমিটি বিলুপ্ত করা বা নতুন করে গঠন করা যাবে না।

৩. প্রত্যেক জেলা বা মহানগর শাখার ২৫ জন কাউন্সিলর ও ৫০ জন ডেলিগেটের নাম, মোবাইল নম্বরসহ আগামী ১০ নভেম্বরের মধ্যে সম্মেলন প্রস্তুতি কমিটির দপ্তর উপ-কমিটিতে (যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়) প্রেরণ করতে হবে।

Reneta

৪. কাউন্সিলর ও ডেলিগেট তালিকায় কোনো বিতর্কিত ব্যক্তির নাম সংযুক্ত করা যাবে না।

৫. কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদিত জেলা বা মহানগর শাখার পূর্ণাঙ্গ বা আহ্বায়ক কমিটির ফটোকপি আগামী ১০ নভেম্বরের মধ্যে সম্মেলন প্রস্তুতি কমিটির দপ্তর উপ-কমিটিতে (যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়) পাঠাতে হবে।

৬. ৭ম কংগ্রেসের দিন প্রত্যেক জেলা বা মহানগর শাখার জন্য নির্ধারিত খাবার স্ব স্ব জেলা বা মহানগর শাখার সভাপতি অথবা সাধারণ সম্পাদক বা আহ্বায়ক অথবা যুগ্ম-আহ্বায়ক নিজ নিজ দায়িত্বে বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের নিকট থেকে সংগ্রহ করবেন।

ওই চিঠিতে সংগঠনের ৭ম কংগ্রেস সফল করতে প্রত্যেককে স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের পাশাপাশি সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুবলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT