চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনো নিষেধই মানছে না গুগল, লোকেশন জানছেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
গুগল-লোকেশন

যত স্পষ্ট আর কঠোরভাবেই নিষেধ করে দিন না কেন, গুগল আপনার চলাফেরা আর লোকেশন (অবস্থান) রেকর্ড করবেই।

যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেসের (এপি) এক অনুসন্ধানে এ তথ্য বেরিয়ে এসেছে।

এপি’র অনুসন্ধানে দেখা গেছে, অ্যান্ড্রয়েড ডিভাইস এবং আইফোন, দু’টোতেই টেক জায়ান্ট গুগলের এমন বেশ কিছু সার্ভিসেস অ্যাপ আছে, যেগুলো ব্যবহারকারীর লোকেশন ডেটা সংরক্ষণ করে রাখে। অথচ ডিভাইসের প্রাইভেসি সেটিংসে ডেটা সংরক্ষণের অপশন বন্ধ করা আছে।

যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিষয়ক গবেষকরাও এপি’র অনুরোধে বিষয়টি যাচাই করে নিশ্চিত করেছেন।

অধিকাংশ ক্ষেত্রেই গুগল ব্যবহারকারীর অবস্থান বিষয়ক তথ্য সংরক্ষণ ও ব্যবহারের আগে অনুমতি নিয়ে নেয়। যেমন গুগল ম্যাপস, যার কাজটাই লোকেশন নির্ভর, সেটাও কিন্তু ব্যবহারকারী রাস্তাঘাটের তথ্য চাইলে তার জন্য নোটিফিকেশনের মাধ্যমে জানাবে এই সেবার জন্য তার লোকেশন অ্যাকসেস দরকার।

এর জবাবে লোকেশন রেকর্ড করার অনুমতি দিলে তখন থেকে বিভিন্ন সময় ব্যবহারকারীর লোকেশন ‘হিস্ট্রি’ হিসেবে রেকর্ড করে করে রাখে গুগল ম্যাপস। তারপর সেগুলো ‘টাইমলাইন’ হিসেবে দেখায়।

Reneta

তবে এভাবে প্রতি মিনিটের নড়াচড়ার খবর সংরক্ষিত থাকাটা গোপনীয়তার জন্য বড় রকমের একটা ঝুঁকি। শুধু তাই নয়, এর সাহায্যে পুলিশ যে কোনো সময় কোনো সন্দেহভাজন ব্যক্তির অবস্থান বের করে ফেলতে পারে। তাই কোম্পানিটি লোকেশন হিস্ট্রি রেকর্ড ‘পজ’ বা সাময়িকভাবে বন্ধ করে রাখার অপশন রেখেছে।গুগল-লোকেশন

গুগলের ভাষ্যমতে, লোকেশন হিস্ট্রি পজ করে রাখার অর্থ গুগল আর আপনার লোকেশন সংক্রান্ত কোনো তথ্য সংরক্ষণ করে রাখবে না। গুগলের সাপোর্ট পেজেও এর নিশ্চয়তা দেয়া হয়েছে।

কিন্তু এপি’র তদন্তে বেরিয়ে এসেছে ভিন্ন বাস্তবতা। দেখা গেছে, লোকেশন হিস্ট্রি পজ করা থাকলেও গুগল অ্যাপগুলো ব্যবহারকারীর অনুমতি ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে একে টাইম স্ট্যাম্পসহ লোকেশন ডেটা সংরক্ষণ করতে থাকে।

উদাহরণ হিসেবে বলা যায়, ম্যাপস অ্যাপটি ব্যবহার নয়, শুধু চালু করার সাথে সাথেই গুগল ব্যবহারকারীর অবস্থানের একটি স্ন্যাপশট নেবে। অ্যান্ড্রয়েড ফোনের আবহাওয়ার নিয়মিত আপডেট দেয়া অ্যাপগুলো আপনার অবস্থান এলাকা হিসেবে মোটামুটি সনাক্ত করতে পারে।

আরও ভয়ানক বিষয় হলো, লোকেশনের কোনো প্রয়োজনই নেই, এমন কিছুও যদি আপনার স্মার্ট ডিভাইসটি থেকে আপনি সার্চ দেন, হোক তা চকলেট চিপস কুকি বা পুতুলের মতো দেখতে মগ, সেই সার্চ প্রক্রিয়াও দ্রাঘিমাংশ-অক্ষাংশ মিলিয়ে এক এক বর্গফুট পর্যন্ত আপনার অবস্থান নিখুঁতভাবে সনাক্ত করে ডিভাইসে লগইন করা গুগল অ্যাকাউন্টটিতে সেভ করে রাখছে।

অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য সংরক্ষণের এই ইস্যুর কারণে গোপনীয়তা লঙ্ঘন হচ্ছে ২ শ’ কোটিরও বেশি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারী। আছেন আরও কোটি কোটি আইফোন ব্যবহারকারী যারা তাদের ফোনে গুগল ম্যাপস বা গুগল সার্চ ব্যবহার করেন।গুগল-লোকেশন

বিশেষজ্ঞরা একে বিশ্বাসভঙ্গ এবং গোপনীয়তার নীতি লঙ্ঘন বলে মন্তব্য করলেও গুগল বলছে তারা তাদের কর্মকাণ্ডের ব্যাপারে একেবারে পরিষ্কার। গুগলের এক মুখপাত্র এপি’কে বলেন, গুগল ব্যবহারকারীদের সুবিধার্থেই বিভিন্নভাবে লোকেশন সম্পর্কে তথ্য সংরক্ষণ করে। ব্যবহারকারী চাইলেই সেই অপশনগুলো যখন তখন চালু বা বন্ধ করতে পারেন, আবার হিস্ট্রি ডিলিটও করতে পারেন।

তবে যদি কেউ একেবারেই তথ্য রাখতে না চান তবে লোকেশন হিস্ট্রি ছাড়াও গুগলের ‘ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি’ নামের আরেকটি অপশন বন্ধ করে দিতে হবে। তার সঙ্গে বন্ধ করতে হবে ডিভাইসেরও সব ধরনের লোকেশন সার্ভিস।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গুগল
শেয়ারTweetPin

সর্বশেষ

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রা: ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT