চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেক্ষাগৃহ, নাকি ওটিটি: কোথায় মুক্তি পাচ্ছে তৌকীরের ‘স্ফুলিঙ্গ’?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৫ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত প্রশংসিত ছবি ‘ফাগুন হাওয়ায়’ এর পর আবারও ছবি নিয়ে আসছেন দর্শকপ্রিয় নির্মাতা তৌকীর আহমেদ। নতুন ছবির নাম ‘স্ফুলিঙ্গ’। ইতোমধ্যে এই ছবির শুটিংও সম্পন্ন করেছেন নির্মাতা। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ‘স্ফুলিঙ্গ’র প্রথম অফিশিয়াল পোস্টার প্রকাশ্যে আসে। আর একই সঙ্গে জানানো হয়, আসছে ১৭ মার্চ ছবিটি মুক্তি পাবে।

বর্তমানে তৌকীর আহমেদ ‘স্ফুলিঙ্গ’র পোস্ট প্রোডাকশনের কাজে কলকাতায় আছেন। ‘স্ফুলিঙ্গ’ কোথায় মুক্তি পাচ্ছে, প্রেক্ষাগৃহে নাকি কোনো ওটিটি প্লাটফর্মে? এমন প্রশ্নে শুক্রবার দুপুরে সেখান থেকে চ্যানেল আই অনলাইনকে জানান, ‘এখন পর্যন্ত সিনেমা হলের কথায় ভাবছি। কোনো ওটিটি প্লাটফর্মের সাথে আমাদের এখনও কথা হয়নি, তবে এমনটা হতেও পারে!’

পোস্ট প্রোডাকশনের কাজ শেষে আগামি ১৮/২০ ফেব্রুয়ারি দেশে ফিরবেন তৌকীর। তার আগে ১৪ ফেব্রুয়ারি ‘স্ফুলিঙ্গ’ ছবির একটি গান রিলিজের কথাও জানান ‘অজ্ঞাতনামা’র এই নির্মাতা।

তারকাবহুল ‘স্ফুলিঙ্গ’র শুটিং শুরু হয়েছিলো গত ১১ ডিসেম্বর। টানা শুটিংয়ে ছবির কাজ শেষ করেছেন নির্মাতা। ছবিতে অভিনয় করেছেন পরীমনি, জাকিয়া বারী মম, শ্যামল মওলা, রওনক হাসান, মামুনুর রশীদ, আবুল হায়াত, শহীদুল আলম সাচ্চু ও ফজলুর রহমান বাবুর মতো দাপুটে সব অভিনেতা।

স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের ব্যানারে নির্মিত স্ফুলিঙ্গের কাহিনী তরুণদের একটি ব্যান্ড দলকে নিয়ে। মূলত বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনার সঙ্গে তারুণ্যের একটি মেলবন্ধন পাওয়া যাবে সিনেমায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজ্ঞাতনামাআবুল হায়াতজাকিয়া বারী মমতৌকীর আহমেদফজলুর রহমান বাবুফাগুন হাওয়ায়মামুনুর রশীদরওনক হাসানলিড বিনোদনশহীদুল আলম সাচ্চুশ্যামল মওলাস্ফুলিঙ্গ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন হতে পারে: নাহিদ ইসলাম

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২৬’ শুরু

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানালেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি, সদস্য রাহুল রায়

জুলাই ১৮, ২০২৬

মেটলাইফে সেই বিষাদগাঁথা স্মৃতি ও একদশক পর মেসির মহাকাব্যিক প্রত্যাবর্তন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT