কোটি টাকার ৯টি জেব্রা উদ্ধার
যশোরের শার্শা উপজেলায় প্রায় কোটি টাকা মূল্যের ৯ টি জেব্রা জব্দ করেছে পুলিশ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
যশোরের শার্শা উপজেলায় কোটি টাকা মূল্যের ৯ টি জেব্রা জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বাগআঁচড়া সাতমাইল এলাকায় এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে জেব্রাগুলো ভারত থেকে পাচার করে গরুর খাটালে লুকিয়ে রাখা হয়েছিল। গোপন খবরের ভিত্তিতে, মঙ্গলবার রাত ১১ টার দিকে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ হুমায়ুন কবিরের নেতৃত্বে একদল পুলিশ ও যশোর জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মুরাদ হোসেনের নেতৃত্বে এক দল গোয়েন্দা পুলিশ যৌথভাবে অভিযান চলিয়ে পশুহাট এলাকা থেকে জেব্রাগুলি জব্দ করেন। ভারত থেকে আনা ৯ টি জেব্রাই প্রাপ্তবয়স্ক।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






