কোটা বাতিল বিষয়ে সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর ঘোষণা চলতি এপ্রিলের মধ্যে প্রজ্ঞাপন আকারে প্রকাশ না হলে আবার আন্দোলনের ঘোষণা দিয়েছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
এছাড়া বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে দৈনিক জনকণ্ঠে প্রকাশিত ‘টার্গেট সরকার পতন।। পিস্তলের গুলি চালিয়ে ছাত্র মৃত্যুর গুজব রটনা’ শীর্ষক সংবাদ প্রত্যাহারের আল্টিমেটাম দেওয়া হয়েছে। তা না হলে সারাদেশে পত্রিকাটি বর্জনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আগামী ৩০ এপ্রিল দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র-শিক্ষক সম্পর্ক নিয়ে মতবিনিময় সভার কর্মসূচি দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর, ফারুক হাসান, মুহাম্মদ রাশেদ খাঁন প্রমুখ।








